
দীর্ঘদিন পর্দায় দেখা নেই অভিনেতা আফরান নিশোর। গত বছর ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এর পর থেকেই আড়ালে এই অভিনেতা। গত মে মাসে জোড়া সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর জানালেও আসেনি কোনো আপডেট। মাঝে গুঞ্জন শোনা যাচ্ছিল, নিশো অভিনীত নতুন সিনেমা ‘দাগি’ বানাবেন শিহাব শাহীন। নায়িকা তমা মির্জা। তবে চুপ ছিলেন আফরান নিশো। নতুন সিনেমার খোঁজ না পাওয়ায় অনেকেই প্রশ্ন তুলছিলেন সিনেমায় এসে কি হারিয়ে গেলেন নিশো? অবশেষে আজ নিজের জন্মদিনে নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে সামনে এলেন অভিনেতা।
নিশো অভিনীত সিনেমা নিয়ে দুই মাস ধরে চর্চিত গুঞ্জন সত্যি হয়েছে অনেকটা। দাগি সিনেমায় নিশো অভিনয় করছেন শিহাব শাহীনের পরিচালনায়, সঙ্গে পাচ্ছেন প্রথম সিনেমার নায়িকা তমা মির্জাকে। নতুন করে যুক্ত হয়েছেন সুনেরাহ বিনতে কামাল। মুক্তি পাবে ঈদে। তবে কোন ঈদে দেখা যাবে দাগি, তা নিশ্চিত করা হয়নি।

দীর্ঘদিন আড়ালে থাকার বিষয়টি এড়িয়ে যাননি নিশো। তাই অ্যানাউন্সমেন্ট টিজারে নিশোকে বলতে শোনা গেল, ‘এত দিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার?’
নতুন সিনেমা নিয়ে নিশো বলেন, ‘আমি সব সময় চাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।’

নিশোর মতো একই অবস্থা তমা মির্জার। সুড়ঙ্গর পর তাঁকেও দেখা যায়নি কোনো সিনেমায়। তমা বলেন, ‘দাগি আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না, সেটা একটা চ্যালেঞ্জ; আমার বিশ্বাস এই চ্যালেঞ্জে জয়ী হব। অন্যদিকে, প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। সিনেমার গল্পটা খুব ভালো লেগেছে বলেই কাজটি করছি। কারণ, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প নিয়ে দাগির কাহিনি। নতুন কিছুই দেখতে পাবে দর্শক। এ ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’
জানা গেছে, দাগিতে নিশো-তমাই থাকছেন প্রধান দুই চরিত্রে। সুনেরাহকে দেখা যাবে বিশেষ একটি চরিত্রে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে সিনেমার সব তথ্য জানানো হবে দর্শকদের।

গতকাল রোববার ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। অস্ত্রোপচার শেষে আজ রাতে দেশে ফিরবেন অভিনেত্রী।
১ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।
৪ ঘণ্টা আগে
সবশেষ আনুশকাকে দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায়। মাঝে ২০২২ সালে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করলেও এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।
৫ ঘণ্টা আগে