
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। আর সেই ট্র্যাকেই প্রতিযোগী হিসেবে রেসিং কার নিয়ে নামেন তামিল সিনেমার আরেক মেগাস্টার ও রেসার অজিত কুমার।
১২ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টার কিছু পরে দুই ঘণ্টাব্যাপী এই রেসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পেশাদার রেসিংয়ে অজিত কুমার অংশ নেন তাঁর দল অজিত রেডঅ্যান্ট বাই ভিরেজের হয়ে। এলএমপি৩ ক্যাটাগরিতে ফরাসি চালক রোমাঁ ভোজনিয়াকের সঙ্গে পালাবদল করে রেস শেষ করেন অজিত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে বিশ্বের শীর্ষ চালকদের সঙ্গে লড়াই করে ৩৮তম স্থানে থেকে রেস সম্পন্ন করে তাঁর দল।
রেসের আগে নর্দাম্পটনশায়ারের ট্র্যাকে অজিতকে জড়িয়ে ধরে বিজয়ের উষ্ণ অভ্যর্থনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বক্স অফিসে অজিত ও বিজয়ের ভক্তদের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতা প্রায় তিন দশকের পুরোনো। তবে বাস্তব জীবনে তাঁদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আবারও সামনে এল এই আন্তর্জাতিক আসরে।
প্রতিদ্বন্দ্বী দুই তারকার এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভক্তদের হৃদয় জয় করলেও বিষয়টি ভালোভাবে নেয়নি তামিলনাড়ুর প্রধান বিরোধী রাজনৈতিক দল ডিএমকে।
বিজয়ের লন্ডন সফর নিয়ে ডিএমকের মুখপাত্র টি কে এস এলাঙ্গোভান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিনি লন্ডন যাচ্ছেন বিদেশি বিনিয়োগ টানতে—এমন কথাই বলা হয়েছিল। কিন্তু সবাই দেখল, তিনি আসলে বন্ধু অজিতের কার রেস দেখতে গেছেন।’ অন্যদিকে ডিএমকে বিধায়ক মারকাণ্ডেয়ান মন্তব্য করেন, ‘রাজ্যে কৃষক ও জেলেদের নানা সমস্যা যখন প্রকট, তখন মুখ্যমন্ত্রী লন্ডনে অবকাশ কাটাচ্ছেন।’
বিরোধীদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজয়ের দল টিভিকে। এ বিষয়ে দলটির মুখপাত্র আমেরিকা ভি নারায়ণন বলেন, ‘অজিত কেবল তামিলনাড়ুর তারকা নন, রেসিং দুনিয়াতেও তিনি পরিচিত নাম। তাঁর মতো ব্যক্তিত্বের পাশে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর উপস্থিতি বিশ্বমঞ্চে তামিলনাড়ুর ব্র্যান্ড ভ্যালুই বাড়ায়।’
মুখ্যমন্ত্রীর এই সফর নিছক বিনোদন নয় দাবি করে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে জানানো হয়, চেন্নাইয়ের কাছে আন্তর্জাতিক মানের মোটর স্পোর্টস সিটি গড়ে তোলার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজ্যের অটোমোবাইল ও ইলেকট্রিক ভেহিকেল শিল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বমানের স্পোর্টস ট্যুরিজম ও রেসিং ট্র্যাক কীভাবে লাভজনক ব্যবসায়িক মডেল হিসেবে পরিচালিত হতে পারে, তা সরজমিনে পরিদর্শন করতেই সিলভারস্টোনে গিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
৪ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
৪ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
৪ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পূর্ণ হওয়ার আগেই প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের ১১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার গৌরব অর্জন করল ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’।
১৫ ঘণ্টা আগে