
থালাপতি বিজয় খ্রিষ্টান ধর্মাবলম্বী হলেও অন্যান্য ধর্মের প্রতি রয়েছে তাঁর সমান শ্রদ্ধা। তিনি প্রতি রমজানে ইফতার পার্টির আয়োজন করেন। মুসলমানদের সঙ্গে বসে করেন ইফতার। এবার আরও বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন করেছিলেন বিজয়। সেখানে ইফতারের পাশাপাশি মোনাজাত ও নামাজ আদায় করতে দেখা গেছে তাঁকে।
দক্ষিণি সিনেমায় থালাপতি বিজয় ব্যাপক জনপ্রিয় নাম। সেই জনপ্রিয়তা এবার রাজনীতির ময়দানে প্রমাণের পালা। অভিনয় ছেড়ে এখন তিনি পুরোপুরি রাজনীতিবিদ। এরই মধ্যে তৈরি করেছেন নিজের রাজনৈতিক দল তামিঝাগা ভেটরি কাজাগাম বা তামিলনাড়ু বিজয় পার্টি। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেবে দলটি।

এ দলের পক্ষ থেকে রয়াপেট্টার ওয়াইএমসিএ গ্রাউন্ডে ৭ মার্চ এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, থালাপতি বিজয় এদিন রোজা রেখে সবার সঙ্গে মোনাজাত ও ইফতারে অংশ নেন। ইফতারের পর মুসলমানদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে মাগরিবের নামাজ আদায় করতেও দেখা যায় বিজয়কে।

জানা গেছে, এদিন বিজয়ের সঙ্গে প্রায় তিন হাজার লোক অংশ নেয় ইফতারে। এ ছাড়া এসেছিলেন চেন্নাইয়ের বিভিন্ন শহরের ১৫টি মসজিদের ইমামরা।
বিজয়ের এই ইফতার পার্টির একাধিক ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও মুসলমানদের সঙ্গে তাঁর ইফতার, মোনাজাত ও নামাজ আদায়ে অংশ নেওয়ায় প্রশংসা করছেন সবাই। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তৈরি করে কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন থালাপতি বিজয়।

দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সেখান থেকেই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। এই রোজার ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’। বন্ধু কেউ নয় শিরোনামের গানটি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন এস আই টুটুল।
১ ঘণ্টা আগে
গতকাল রোববার ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। অস্ত্রোপচার শেষে আজ রাতে দেশে ফিরবেন অভিনেত্রী।
৩ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।
৪ ঘণ্টা আগে
ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।
৬ ঘণ্টা আগে