দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলিউড অভিনেতা গোবর্ধন আসরানি। বেশ কিছুদিন ভর্তি ছিলেন মুম্বাইয়ের একটি হাসপাতালে। তাঁর ফুসফুসে পানি জমে গিয়েছিল। গত সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিনেতার। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই ওই দিন সন্ধ্যায় কাউকে না জানিয়ে অনেকটা চুপিসারে শেষকৃত্য অনুষ্ঠিত হয় আসরানির। এরপর পরিবারের পক্ষ থেকে জানানো হয় অভিনেতার মৃত্যুর খবর।
জানা গেছে, আসরানি নিজেই চাননি তাঁর শেষযাত্রায় আনুষ্ঠানিকতার বিষয় থাকুক। অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, মৃত্যুর আগে স্ত্রী মঞ্জুর কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন, পৃথিবী থেকে নীরবে বিদায় নিতে চান তিনি। অভিনেতা চেয়েছিলেন, আমজনতা তাঁকে একজন সাধারণ মানুষ হিসেবেই মনে রাখুক। এ জন্য স্ত্রী মঞ্জুকে নির্দেশ দিয়েছিলেন, তাঁর মৃত্যুর পর তাঁকে নিয়ে যেন কোনো রকম হট্টগোল বা মিডিয়ার ভিড় না হয় শেষযাত্রায়। অভিনেতার শেষ ইচ্ছা পূরণ করতেই তাঁর মৃত্যুর খবর জানানো হলো শেষকৃত্যের পর।

জন কবির, মূলত গানের মানুষ। ব্ল্যাক ব্যান্ডের ভোকাল হিসেবে পরিচিতি পান তিনি। এরপর অভিনেতা হিসেবেও পাওয়া গেছে তাঁকে। তবে সেখানেও নিয়মিত হননি জন কবির। ২০২০ সালে করোনার সময় তিনি শুরু করেন সঞ্চালনা। তাঁর সঞ্চালিত পডকাস্ট আসে আলোচনার কেন্দ্রে।
২ ঘণ্টা আগে
গত রোজার ঈদে শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ বানিয়েছিলেন মেহেদী হাসান হৃদয়। এই রোজার ঈদ উপলক্ষে সিয়াম আহমেদকে নিয়ে তিনি পরিচালনা করেছেন ‘রাক্ষস’ নামের সিনেমা। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে রাক্ষস টিম।
২ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সমালোচিত হচ্ছেন যাহের আলভী। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাঁর নামে মামলাও হয়েছে। তবে ভিডিও বার্তা ও ফেসবুক পোস্টে স্ত্রী ইকরাকে নিয়ে আবেগঘন কথা বলেছেন অভিনেতা।
২ ঘণ্টা আগে
‘মুঘল-এ-আজম’, ‘নীলকমল’, ‘মহল’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘কালা পানি’ কিংবা ‘হাওড়া ব্রিজ’—হিন্দি সিনেমার স্বর্ণযুগের এমন অসংখ্য স্মরণীয় সিনেমার সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার নাম।
২ ঘণ্টা আগে