সিনেমায় আর গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিং। তাঁর এ ঘোষণায় ভক্তরা তো বটেই, বিস্মিত হয়েছে গোটা ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি। আমির খানের বেশ কিছু সিনেমায় গান গেয়েছেন অরিজিৎ সিং। তাঁর অন্যতম পছন্দের শিল্পীও তিনি। গতকাল হঠাৎ অরিজিতের বাড়িতে হাজির হন আমির খান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গতকাল সোমবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আমির খান। এরপর সড়কপথে যান অরিজিতের গ্রামের বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, আমিরের আগমনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে সাড়া পড়ে গেছে। উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন আমির খান।
জানা গেছে, অরিজিতের বাড়িতে সোমবার রাত কাটান আমির খান। তবে তারকাসুলভ কোনো আয়োজন ছিল না। সবচেয়ে লক্ষণীয় বিষয়, আমির খানের উপস্থিতি সত্ত্বেও অরিজিতের বাড়িতে অতিরিক্ত কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। কেন এমন সিদ্ধান্ত? অরিজিতের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, জিয়াগঞ্জের মানুষের ওপর অরিজিতের অগাধ ভরসা। তাই কোনো ধরনের অশান্তির আশঙ্কা নেই তাঁর।
আমির কেন হঠাৎ অরিজিতের বাড়িতে গেলেন, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। অরিজিতের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, অনেক দিন আগে আমিরের একটি বিশেষ প্রজেক্টের সঙ্গে অরিজিতের নাম জড়িয়ে ছিল। তবে সেটার সঙ্গে বলিউডের কোনো সম্পর্ক নেই। এটি হতে যাচ্ছে সমাজসেবামূলক একটি উদ্যোগ।
‘দঙ্গল’ সিনেমার ‘ন্যায়না’ গান দিয়ে প্রথমবার আমিরের সিনেমায় কাজ করেন অরিজিৎ। এরপর ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় ‘তেরে হাওয়ালে’ ও ‘ফির না অ্যায়সি রাত আয়েগি’ শিরোনামে দুটি গান করেন। আমির প্রযোজিত ‘লাপাতা লেডিস’-এ অরিজিতের কণ্ঠে ‘সাজনি’ গানটি জনপ্রিয় হয়েছিল। সবশেষ ‘সিতারে জমিন পার’ সিনেমায় অরজিৎ গেয়েছেন ‘সার আখো পে মেরে’।

২০২২ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মির্জা সাখওয়াৎ হোসেন পরিচালিত সিনেমা ‘ভাঙন’। প্রেক্ষাগৃহের পর ২০২৪ সালের ডিসেম্বরে অভি কথাচিত্র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় সিনেমাটি। ভাঙন এবার আসছে ওটিটিতে।
১৯ মিনিট আগে
শিশুতোষ গল্পে নির্মিত মোহাম্মদ নূরুজ্জামানের প্রথম সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এরপর এই নির্মাতা বানিয়েছেন ‘মাস্তুল’। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি উৎসবে সিনেমাটি প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য গত বছর ছাড়পত্র পেয়েছে।
১ ঘণ্টা আগে
দুই বছরের বেশি সময়ের বিরতি কাটিয়ে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী। এস এম কাইয়ুমের ‘অন্তর্বর্তী’ সিনেমার একটি গানে ভয়েস দেন তিনি। দেড় বছর পর একই সিনেমার আরও একটি গানের রেকর্ডিং করলেন ফাহমিদা নবী। এতে তাঁর সহশিল্পী ইমরান মাহমুদুল।
৫ ঘণ্টা আগে
এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬-এর মঞ্চ শুধু সংগীতের উৎসবে সীমাবদ্ধ থাকেনি; বরং তা পরিণত হয়েছে মার্কিন সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদী প্ল্যাটফর্মে। রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্যাড বানি, বিলি আইলিশের মতো বিশ্বখ্যাত শিল্পীরা অভিবাসীদের ওপর চলা দমন
২১ ঘণ্টা আগে