শিশুতোষ গল্পে নির্মিত মোহাম্মদ নূরুজ্জামানের প্রথম সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এরপর এই নির্মাতা বানিয়েছেন ‘মাস্তুল’। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি উৎসবে সিনেমাটি প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য গত বছর ছাড়পত্র পেয়েছে। কিন্তু এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি। অর্থসংকটের কারণে আটকে আছে মাস্তুলের মুক্তি।
নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, সিনেমার প্রচারের জন্য যে অর্থের প্রয়োজন, সেটা এখনো জোগাড় না হওয়ায় মাস্তুল মুক্তি দিতে পারছেন না। নূরুজ্জামান বলেন, ‘আমাদের দেশে স্বাধীন চলচ্চিত্রের চ্যালেঞ্জ অনেক। শুধু সিনেমা বানানোই শেষ কথা নয়, পরের জার্নিটা খুব কঠিন। ইচ্ছা ছিল ২০২৫ সালেই প্রেক্ষাগৃহে মাস্তুল মুক্তি দেওয়ার।
তবে একটি সিনেমাকে হল পর্যন্ত নিয়ে যেতে প্রচারের জন্য যে বাজেটের প্রয়োজন হয়, সেই পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। আমার যে বাজেট ছিল, তা সিনেমা বানাতে গিয়ে শেষ হয়ে গেছে। এ ছাড়া আমার পরের সিনেমার কাজ চলমান।
ভেবেছিলাম বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যে অর্জন, তাতে স্পনসর পেয়ে যাব। কিন্তু এখন পর্যন্ত কারও কাছ থেকে ইতিবাচক সাড়া পাইনি। সিদ্ধান্ত নিয়েছি স্পনসর না পেলেও এ বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব। যদি একটি হলও পাই।’
নদীতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ।

ঈদ উপলক্ষে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। আজ থেকে দেশের ৩০টি হলে দেখা যাবে রাক্ষস। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর নায়িকা হয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা...
১৩ ঘণ্টা আগে
হলমালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ঈদের দিন সিনেমা চালাতে না পারায় অনেক হলে ভাঙচুরের ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন হলমালিকেরা। এ নিয়ে হলমালিকেরা প্রিন্সের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদর্শক সমিতিতে। গত বুধবার হলমালিকদের নিয়ে এক সভার আয়োজন করে প্রদর্শক সমিতি।
১৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্মের জন্য নির্মিত অনুষ্ঠানটিতে সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন অণিমা। বৈঠকি আলাপের আঙ্গিকে...
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে