Ajker Patrika

অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়াকে নিয়ে নতুন সিরিজ ‘চেনা অচেনা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়াকে নিয়ে নতুন সিরিজ ‘চেনা অচেনা’
‘চেনা অচেনা’ সিরিজের দৃশ্যে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। ছবি: সংগৃহীত

দেনা পাওনা ধারাবাহিকে প্রথমবার জুটি হন অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। ধারাবাহিকটির খাইরুল ও নিপা চরিত্রে তাঁদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। গত মাসেই শেষ হয়েছে কে এম সোহাগ রানা পরিচালিত ধারাবাহিকটি। এবার এই জুটিকে নিয়ে তৈরি হয়েছে মিনি সিরিজ। ‘চেনা অচেনা’ নামের সিরিজটি পরিচালনা করছেন ওমর ফারুক। গতকাল ইউটিউবে শুরু হয়েছে সিরিজটির প্রচার।

চেনা অচেনা সিরিজে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া অভিনীত চরিত্রের নাম নূর ও আয়রা। গল্পে দেখা যাবে, আয়রার প্রেমিক থাকে আমেরিকায়। হঠাৎ করেই সাত দিনের মধ্যে আয়রাকে বিয়ে করতে বলে তার দাদি। এমন পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে রাস্তার ভিখারি নূরকে টাকা দিয়ে নিজের স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে আয়রা। সরল-সোজা নূরকে দাদির ভালো লেগে যায়। ধীরে ধীরে সে পরিবারের একজন হয়ে উঠতে থাকে।

কিন্তু সমস্যা দেখা দেয় আয়রার চাচাকে নিয়ে। সে চায়, আয়রার বিয়ে হোক তার ব্যবসায়িক অংশীদারের ছেলের সঙ্গে, যাতে তার ব্যবসার পরিধি আরও বড় হয়। আয়রা ও নূরের সম্পর্ক তাই ভেঙে দিতে চায় সে।

পরিচালক ওমর ফারুক বলেন, ‘জীবনে অনেক সময় পরিস্থিতি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা সে আগে ভাবেনি। মিনি সিরিজটিতে আমরা সেটাই দেখাতে চেয়েছি। একই সঙ্গে পরিবার ও ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করেছি। চেনা অচেনার মাঝখানে দাঁড়িয়ে সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়ার গল্প এটি।’

চেনা অচেনা সিরিজের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজু, এ বি রোকন, তানজিম হাসান অনিক। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে চেনা অচেনার নতুন পর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

হরমুজ উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কেন এই পিছু হটা

ইরানের স্কুলে এবার পরীক্ষামূলক নতুন ক্ষেপণাস্ত্র মারল যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২১

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত