
বিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
চিরকুটের ফেসবুক পেজে প্রকাশিত একাধিক রিলে দেখা যায়, গানের তালে নেচে-গেয়ে উৎসবে মেতেছেন সবাই। ম্যানচেস্টার থেকে চিরকুট ব্যান্ডের ভোকাল ও দলনেতা শারমিন সুলতানা সুমি জানিয়েছেন, ‘জাদুর শহর’, ‘মরে যাব’, ‘কানামাছি’সহ বেশ কিছু গানে প্রবাসীরা একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন।

সুমি বলেন, ‘কালারফুল একটা ফেস্টিভ্যাল হয়েছে। প্রবাসী অনেক বাংলাদেশি এসেছিলেন, যাঁরা চিরকুটকে ভালোবাসেন। একসঙ্গে গেয়েছি আমাদের জনপ্রিয় গানগুলো। শ্রোতাদের এমন ভালোবাসায় আমরা দারুণ আপ্লুত।’
সুমি আরও বলেন, ‘আমরা ১৪-১৫ বছর ধরে দেশের বাইরে গান করছি। খুব ভালো লাগে এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলা গানকে ছড়িয়ে দিতে। যদি কাউকে একটুও আনন্দ দিয়ে থাকি, সেটাই প্রাপ্তি।’

সম্প্রতি ব্যান্ড চিরকুট প্রকাশ করেছে তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসা সমগ্র’। অ্যালবামের দশটি গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি। অ্যালবামটি স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।
চিরকুট জানিয়েছে, দেশে ফিরে নতুন অ্যালবাম ঘিরে কনসার্টের পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি নতুন অ্যালবামের কাজও শুরু হয়েছে ইতিমধ্যে।

বাস্তবজীবনে তিনি রকস্টার। এবার সিনেমার পর্দায়ও একই ভূমিকায় হাজির হবেন সংগীতশিল্পী পান্থ কানাই। শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এতে একটি গানও থাকবে তাঁর কণ্ঠে। বিষয়টি নিয়ে পান্থ কানাইয়ের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
৫ ঘণ্টা আগে
প্রায় দুই বছর পর রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্যদল প্রাঙ্গণেমোর। আগামী ১ থেকে ৩ এপ্রিল টানা তিন দিন একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুটি নাটক নিয়ে আসছে দলটি। প্রদর্শিত হবে নাটক ‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’।
৭ ঘণ্টা আগে
অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। গঠন করেছেন নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে লড়বে বিজয়ের রাজনৈতিক দল। সম্প্রতি রাজ্যের ২৩৪ আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিজয়।
৭ ঘণ্টা আগে
মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।
২০ ঘণ্টা আগে