জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইয়ুথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে এই সম্মেলনে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
ইন্টারন্যাশনাল ইয়ুথ ফর হিউম্যান রাইটস সামিট একটি আন্তর্জাতিক সম্মেলন যেখানে তরুণদের অংশগ্রহণ এবং মানবাধিকারের বিষয়ে তাঁদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়। মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা, কর্মশালা এবং আলোচনাচক্রের আয়োজন করা হয় এতে। তরুণদের মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে অবগত করা এবং তাঁদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ন্যায়সংগত বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করা এই সম্মেলনের উদ্দেশ্য। এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সংস্কৃতিকর্মী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘শান্তির জন্য শিক্ষা’। সজীব জানিয়েছেন, সম্মেলনে তিনি সংগীত, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের কথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন।

স্বপ্নীল সজীব বলেন, ‘জাতিসংঘে দাঁড়িয়ে আমার গান ও কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় শিক্ষা ও শান্তি নিয়ে কথা বলতে পারা আমার জীবনের এক পরম গর্বের বিষয়। আমি শুধু একজন শিল্পী নই, একজন সংস্কৃতিকর্মীও। আমাদের কণ্ঠ শুধু সুরে নয়, মানবতার কল্যাণেও গীত হওয়া উচিত। বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
ঢাকায় স্বপ্নীল সজীব তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সংগীত ও শিল্পকলার নানা বিষয়ে শিক্ষাদান করে আসছেন। এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্যও সম্মেলনে তিনি প্রশংসিত হয়েছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, স্বপ্নীল সজীব এর আগে নিউইয়র্ক স্টেট সিনেট কর্তৃক সম্মাননা পেয়েছেন। এ ছাড়া, নিউ জার্সির সামারসেট কাউন্টির মেয়র ও কাউন্সিল তাঁকে সম্মাননা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য।

ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
৪ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
৪ ঘণ্টা আগে
মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১৭ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ দিন আগে