
২০১৮ সালের ১৮ অক্টোবর। সারা বিশ্বের অগণিত ভক্ত-শ্রোতাকে কাঁদিয়ে চলে গেলেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক অগ্রপথিক আইয়ুব বাচ্চু। থমকে গেল এলআরবি ব্যান্ডের পথচলা। সেই থেকে বাংলাদেশের ব্যান্ড সংগীতে কেটে গেল আইয়ুব বাচ্চুহীন ছয়টি বছর। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। তবে আইয়ুব বাচ্চুর ভক্তদের জন্য এল আনন্দ সংবাদ।
আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান। মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু। কিন্তু প্রকাশ করে যেতে পারেননি। সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। পরিকল্পনার প্রথম গানটি প্রকাশ পেতে যাচ্ছে এবার। গানের শিরোনাম ‘ইনবক্স’। লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে।
বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি। এবার নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড মিউজিক ডেতে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ইনবক্স। গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চু ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে। মিউজিক ভিডিও বানিয়েছেন সাংবাদিক, উপস্থাপক ও সুরকার তানভীর তারেক। শুধু এই একটি গানই নয়, আরও বেশ কয়েকটি গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু। বাকি গানগুলোও প্রকাশ করা হবে একে একে।
এ প্রসঙ্গে কথা হয় এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদের সঙ্গে। তিনি বলেন, ‘বস (আইয়ুব বাচ্চু) মারা যাওয়ার আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো এ বছর জানুয়ারি থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিশেষ কারণে তা হয়নি। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি বাকি গানগুলো একে একে প্রকাশ করতে পারব। এ ক্ষেত্রে কেউ যদি বসের গানের সঙ্গে থাকতে চায়, স্পনসরশিপ দিয়ে সহযোগিতা করতে চায়, আমরা স্বাগত জানাব।’
বসের মৃত্যুর পরে ব্যান্ডের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আসলে শিল্পী আইয়ুব বাচ্চু এলআরবিকে এমন একটা স্ট্যান্ডার্ডে রেখে গেছেন, যেখানে তাঁকে ছাড়িয়ে এগিয়ে যাওয়াটা কঠিন। আবদুল্লাহ আল মাসুদ, গিটারিস্ট, এলআরবি
এলআরবি ব্যান্ডের কী অবস্থা জানতে চাইলে মাসুদ বলেন, ‘বসের মৃত্যুর পরে ব্যান্ডের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আসলে শিল্পী আইয়ুব বাচ্চু এলআরবিকে এমন একটা স্ট্যান্ডার্ডে রেখে গেছেন, যেখানে তাঁকে ছাড়িয়ে এগিয়ে যাওয়াটা কঠিন। তাই লাইভ প্রোগ্রামও করা যায়নি। আমরা এখন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন নিয়ে কাজ করছি।’
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। কলেজজীবনে আগলি বয়েজ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন আইয়ুব বাচ্চু। ১৯৭৭ সালে যোগ দেন ফিলিংস (বর্তমানে নগর বাউল) ব্যান্ডে। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। এরপর যোগ দেন সোলসে। সোলসের অনেক গান সমৃদ্ধ হয়েছে আইয়ুব বাচ্চুর গিটারবাদনে। সোলসের সঙ্গে তিনি ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত।
১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড গড়েন আইয়ুব বাচ্চু। নাম দিয়েছিলেন লিটল রিভার ব্যান্ড। এই ব্যান্ডই পরে লাভ রান্স ব্লাইন্ড বা এলআরবি নামে পরিচিতি লাভ করে। মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এলআরবি দলের প্রধান।

দুই দশকের বেশি সময় পর আবার ফিরছে হলিউডের অন্যতম সেরা রোমান্টিক কমেডি সিনেমা ‘হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ’। সিনেমাটির সিকুয়েল তৈরির কাজ শুরু করেছে প্যারামাউন্ট পিকচার্স। খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম ভ্যারাইটি। ২০০৩ সালে মুক্তি পাওয়া হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ সিনেমায় অ্যান্ডি অ্যান্ডারসন...
১ ঘণ্টা আগে
প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
২১ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১ দিন আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১ দিন আগে