Ajker Patrika

ইমরানের নতুন গান ‘সখী মন বুঝলা না’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ইমরানের নতুন গান ‘সখী মন বুঝলা না’
‘সখী মন বুঝলা না’ গানের ভিডিওতে ইমরান ও রুবাইয়া এশা

প্লেব্যাক কিংবা অডিও দুই মাধ্যমেই একচেটিয়া কাজ করে যাচ্ছেন ইমরান মাহমুদুল। ১৪ নভেম্বর প্রকাশ পেল ইমরানের নতুন একক গান ‘সখী মন বুঝলা না’। গানের কথা লিখেছেন ও সুর করেছেন গুঞ্জন রহমান। সংগীতায়োজন করেছেন শিল্পী নিজে। ইমরানের ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি।

সাধারণত রোমান্টিক আদলে তৈরি গানে বেশি পাওয়া যায় ইমরানকে। ভিন্ন কিছু করার প্রয়াস থেকে এবার নিজের পছন্দের জনরার সঙ্গে ফোক মিশ্রণ করেছেন তিনি। ভিডিও নির্মাণেও বাড়তি যত্ন থাকে ইমরানের। এবারও এর ব্যতিক্রম হয়নি। নতুন গানে মডেল হয়েছেন অভিনেত্রী ও উপস্থাপক রুবাইয়া এশা। ভিডিও নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। পুরো ভিডিওতে নৃত্য পরিবেশনের পাশাপাশি কোরিওগ্রাফি করেছে রেনেসাঁ ড্যান্স গ্রুপ। কস্টিউম ডিজাইন করেছেন আজান চৌধুরী। এই গান দিয়ে তিন বছর পর ইমরানের গানের ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় মজুমদার।

ইমরান জানান, সখী মন বুঝলা না গানের ভিডিও তৈরি করতে সময় লেগেছে পাঁচ মাস। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে সংগীত সফরে যাওয়ার আগে এক দিন শুটিং করেন ইমরান। এরপর যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে আবার অংশ নেন শুটিংয়ে। এরপর এডিটিংয়ে সময় লেগেছে ২০ দিন।

নতুন এই গান নিয়ে ইমরান বলেন, ‘এই গানের ভিডিও টেকনিক্যালি অনেক অ্যাডভান্সড। এখন গ্লোবালি যে ট্রেন্ড চলছে, সেভাবেই অডিও ও ভিডিও নির্মাণ করা হয়েছে। গানের কথা লিখেছেন ও সুর করেছেন গুঞ্জন রহমান। মিউজিক্যালি অনেক ট্রেন্ডি হলেও গানের কথা ও সুর ফোক ঘরানার। যে ঘরানা আমরা সবাই পছন্দ করি। এটি এমন একটি গান, যেটা সবাই গাইতে পারবে। সব ধরনের মুডে শ্রোতারা শুনতে পারবেন।’

ইমরান আরও বলেন, ‘বেশির ভাগ সময়ে সিনেমার আদলে গান করা হয়ে থাকে আমার। সিনেমা এবং মৌলিক দুই জায়গাতেই। এবার ভাবলাম, সিনেমায় তো নিয়মিত গাইছি, তাই মৌলিক গানে একটু ভিন্ন কিছু করার ট্রাই করি। সিনেমা এবং অডিও দুই মাধ্যমের গানগুলো যেন আলাদা হয়, সেই ভাবনা থেকেই এখন কাজ করার পরিকল্পনা।’

ভিডিও নির্দেশক চন্দন রায় চৌধুরী বলেন, ‘তিন বছর পর ইমরানের সঙ্গে কাজ করা হলো। এই গানে সত্যি ভিন্ন কিছু দেখবে দর্শক-শ্রোতারা। ক্যামেরা থেকে শুরু করে এখানে নতুন অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সিনেম্যাটিক একটা ভাইব রাখা হয়েছে। আশা করছি, সবার ভালো লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত