সোহানা সাবা কখনো জিমে যান না। জিমের ভারী যন্ত্র দিয়ে কসরত করা একেবারেই অপছন্দ এ অভিনেত্রীর। স্লিম থাকতে বিশেষ খাদ্যাভ্যাসও মেনে চলেন না। এসব শুনে অবাক হন অনেকে, জানতে চান তাঁর ফিটনেসের রহস্য। তিনি তখন তাঁদের শোনান মেডিটেশন ও ইয়োগার প্রতি নিজের আগ্রহের গল্প। মেডিটেশনের সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ১৭ বছরের। এ নিয়ে বিশেষ কোর্সও করেছেন। ইয়োগা শুরু করেছেন কয়েক বছর হলো। সাবা জানালেন, অল্পদিনেই ইয়োগার প্রতি তাঁর ভালো লাগা জন্মে যায়। ধীরে ধীরে লেভেল আপ করা শুরু করেন। মাঝে ভারতের ঋষিকেশে গিয়েও ইয়োগার বিশেষ ট্রেনিং নিয়ে এসেছেন।
যোগব্যায়ামের উপকারিতার কথা সবাইকে জানাতে এবং বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দিতে নতুন একটি উদ্যোগ নিয়েছেন সোহানা সাবা। গুলশান-২-এ শুরু করছেন নিজের প্রথম ইয়োগা স্কুল। সেখানে নিজেই প্রশিক্ষণ দেবেন। ‘ইয়োগিস’ নামের এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হবে শিগগির। গতকাল সাবার সঙ্গে যখন কথা হয়, তখন তিনি দেশের বাইরে। আজ তাঁর জন্মদিন। বিশেষ উপলক্ষটি উদ্যাপন করবেন সেখানে। দেশে ফিরেই ইয়োগিসের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
সোহানা সাবা বললেন, ‘বাণিজ্যিকভাবে আমি এটাকে চিন্তা করছি না। আমি মনে করি, এটা একটা সোশ্যাল ওয়ার্ক। একটা কোর্স ফি থাকবে। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখা। আমার কাছে এ দুটি বিষয় অনেক জরুরি। আমাদের কর্মব্যস্ত সময়ের মধ্যে এগুলোকে ব্যালান্স করাটা খুব ঝামেলার। সারাক্ষণ নানা প্রতিকূলতা, প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের ভেতর দিয়ে চলতে হয় আমাদের। এসব জটিলতা কীভাবে ওভারকাম করা যায়, সেটার খুব সুন্দর একটা কোর্স প্ল্যান করেছি। আশা করছি শিগগির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’

শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১৯ ঘণ্টা আগে
একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান। ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল।
২০ ঘণ্টা আগে
যাত্রা শুরুর মাত্র চার বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চাবিষয়ক ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে কার্যক্রম গুটিয়ে নেওয়ার এই ঘোষণা দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
টিভি আর ওটিটির সীমানা পেরিয়ে এবার বড় পর্দায় রাজত্ব করতে আসছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজের প্রথম সিনেমা ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’।
২১ ঘণ্টা আগে