
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ও টেলিফিল্ম। ফিরোজ আহমেদ বানিয়েছেন নাটক ‘আলেয়া’ এবং ‘প্রিয় এমন রাত’ নামের টেলিফিল্ম পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার।
কাজী নজরুল ইসলামের ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’ গানটিকে উপজীব্য করে তৈরি হয়েছে প্রিয় এমন রাত। এক প্রেমিকার আবেগময় আকুতি ফুটে উঠেছে এই টেলিফিল্মের কাহিনিতে। রচনা ও পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। এতে জুটি হয়ে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও শবনব ফারিয়া।
মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘কাজী নজরুল ইসলামের অনেক গানেই সুন্দর গল্প খুঁজে পাওয়া যায়। চেষ্টা করেছি এমনই একটি জনপ্রিয় গান নিয়ে টেলিফিল্ম নির্মাণের। এই প্রথম ইমন ও শবনম ফারিয়া একত্রে জুটিবদ্ধ হয়ে নজরুল ইসলামের কোনো নাটকে অভিনয় করেছেন। কাজটি খুব ভালো হয়েছে। আশা করি দর্শকেরা এই জুটিকে গ্রহণ করবে।’
এতে আরও অভিনয় করেছেন তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ, শেলী প্রমুখ। ২৭ আগস্ট বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্ম প্রিয় এমন রাত।

এদিকে কাজী নজরুল ইসলামের লেখা নাটক ‘আলেয়া’ নিয়ে বিটিভিতে প্রচারের জন্য ফিরোজ আহমেদ দুলাল নির্মাণ করেছেন একই নামের টিভি নাটক। আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত দ্বিতীয় নাটক। এটি ১৯৩১ সালে মঞ্চস্থ ও প্রকাশিত হয়। ‘মরুতৃষা’ শিরোনামে লিখলেও পরে নাম পরিবর্তন করে ‘আলেয়া’ করা হয়। ত্রিভুজ প্রেম ও তার পরিণতি এই নাটকের প্রধান বিষয়বস্তু। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মায়ার খেলা’ নাটকের সঙ্গে এর বিষয়বস্তুর মিল থাকলেও নজরুল ইসলাম গল্পের জটিলতা ও নাট্যের তীব্র গতি দিয়ে একে স্বতন্ত্র করে তুলেছেন।
আলেয়া নাটকের কাকলি চরিত্রে অভিনয় করেছেন শিউলী শিলা। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা, গল্প পড়ার সুযোগ হয়েছে। এখনো সেই ধারাবাহিকতা বজায় আছে। আমার খুব ভালো লাগছে যে আমি কাজী নজরুল ইসলামের লেখা নাটকে অভিনয় করতে পেরেছি।’

বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগে
আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১৯ ঘণ্টা আগে