প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনের সঙ্গে একীভূত হতে চুক্তিবদ্ধ হয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘কার্টুন নেটওয়ার্ক’। এই চুক্তির কারণে ৩০ বছর ধরে চলতে থাকা কার্টুন নেটওয়ার্কের নিজস্ব স্টুডিও বন্ধ হয়ে গেছে। এ খবরে মন খারাপ হয়েছে সারা বিশ্বের কার্টুনপ্রেমীদের। তাদের মন খারাপ করা পোস্টগুলো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, গত শতকের ৯০ এর দশকে জন্ম নেওয়া প্রায় প্রত্যেকেই শৈশবে কার্টুন নেটওয়ার্কে টম অ্যান্ড জেরি, দ্য পাওয়ারপাফ গার্লস, স্কুবি-ডু, ডেক্সটার্স ল্যাবরেটরি, জনি ব্রাভোর মতো কার্টুন দেখে বড় হয়েছেন। সেই নস্টালজিয়ার জায়গা থেকেই নেটিজেনরা মন খারাপ করা পোস্ট দিচ্ছেন।
এ ব্যাপারে একজন টুইটার ব্যবহারকারী তাঁর পোস্টে বলেছেন, ‘অবশেষে আমাদের শৈশব জীবনের সমাপ্তি ঘটল। আমি জানি না কেন, তবে এই সংবাদে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছি। শৈশবের দিনগুলোতে মুখে হাসি ফোটানোর জন্য কার্টুন নেটওয়ার্ককে অশেষ ধন্যবাদ।’
অন্য এক টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘কার্টুনের জন্য সবার সেরা এই কার্টুন নেটওয়ার্ক। আমাদের শৈশবে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’
বিনোদন সংবাদের ওয়েবসাইট কলাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ওয়ার্নার ব্রাদার্সের চেয়ারম্যান চ্যানিং ডানজির কাছ থেকে পাওয়া এক স্মারকলিপিতে ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশন এবং কার্টুন নেটওয়ার্কের সংযুক্তিকরণ চুক্তির তথ্য জানা গেছে।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৯ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
৯ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৯ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৯ ঘণ্টা আগে