ভারতে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে আহত হয়েছেন শাকিব খান। জানা গেছে, গত বৃহস্পতিবার শুটিং ফ্লোরের একটি দরজা খুলতে গিয়ে কপালে আঘাত পান তিনি। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায় তাঁর।
বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল—দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়।’
নির্মাতা জানান আঘাত পাওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাকিব খানকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই। ব্যথানাশক ওষুধ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শাকিবকে।
জানা গেছে, হাসপাতাল থেকে ফিরে আবার শুটিংয়ে অংশ শাকিব খান। সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেন। বরবাদের শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। প্রথম লটে ১০ নভেম্বর পর্যন্ত শুটিংয়ের কথা থাকলেও নির্মাতা জানান, ১৬ নভেম্বর পর্যন্ত শুটিং হবে। এরপর বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং করবেন তারা। বরবাদ সিনেমায় শাকিবের সঙ্গে আছেন ইধিকা পাল। প্রিয়তমার পর এই সিনেমা দিয়েই আবারও পর্দায় ফিরছে এই জুটি।

ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
৬ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
৬ ঘণ্টা আগে
মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১৯ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ দিন আগে