২০০৭ সালে যাত্রা শুরু করেছিল নাটকের দল চারুনীড়ম থিয়েটার। এ বছর দলটি উদ্যাপন করছে প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি। এ উপলক্ষে তিন নাটকের ১০০তম প্রদর্শনী করতে যাচ্ছে দলটি। নাটক তিনটির একটি আন্তন চেখভকে নিয়ে লেখা এবং দুটি নাটক চেখভের লেখা।
শততম প্রদর্শনীর নাটক তিনটি হলো ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’। আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শকেরা এক টিকিটে উপভোগ করতে পারবেন নাটকগুলো। চেখভ ও চেখভকে নিয়ে নাটক শিরোনামে প্রযোজনা তিনটির নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।
নানা রঙের দিন ও শরতের মেঘ নাটক দুটির নাট্যকার আন্তন চেখভ। রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নানা রঙের দিন-এ একজন শিল্পীর সামাজিক মূল্যায়ন এবং শরতের মেঘ নাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে।
আরশোলা নাটকটি লিখেছেন টেনিসি উইলিয়ামস। অনুবাদ করেছেন নিরুপ মিত্র। এতে উঠে এসেছে বিখ্যাত হয়ে ওঠার আগে রাশিয়ায় গল্পকার ও নাট্যকার আন্তন চেখভের সংগ্রামী জীবনের গল্প।
নাটক তিনটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, গৌতম রায়, ড. মার্জিয়া আক্তার, নীলুফা ইয়াসমিন নীলা, আশিউল ইসলাম, সুবর্ণা সাঈদ, শাহরিয়ার মিথুন ও আখন্দ জাহিদ।
১৮ বছর পূর্তি প্রসঙ্গে চারুনীড়ম থিয়েটার তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘দেখতে দেখতে ১৮টি বছর পার করে আমরা চারুনীড়মিরা এগিয়ে চলেছি নিজেদের প্রতি মুহূর্তে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টায়। ১৫ সেপ্টেম্বর ২০২৫ চারুনীড়ম থিয়েটার তার প্রযোজনা চেখভ ও চেখভকে নিয়ে নাটকের ১০০তম প্রদর্শনী এবং চারুনীড়মের ১৮ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে। চারুনীড়মিদের মিলনমেলায় সব সদস্যের উপস্থিতি আমাদের এই উদ্যাপনকে আলোকিত করবে।’

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১৫ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
১৬ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
১৬ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১৭ ঘণ্টা আগে