গত ২৫ জুলাই আমেরিকার ভার্জিনিয়ায় মারা গেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে অনুষ্ঠিত হয়েছে তাঁর প্রথম জানাজা। এবার দেশে আনার প্রক্রিয়া চলছে শাফিন আহমেদের মরদেহ। জানা গেল দেশে তাঁর জানাজা, দাফন বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত।
শাফিন আহমদের পারিবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আগামীকাল বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিমানবন্দরে নামার কথা রয়েছে শিল্পীর মরদেহ। মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন, যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলসংগীতের শিল্পী ফিরোজা বেগম।
পারিবারিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কুলখানির বিষয়েও। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে আগামী ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।
তবে শাফিনের মরদেহ সর্বসাধারণের শেষবার শ্রদ্ধা জানাতে কোথাও রাখা হবে কি না, এ বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি পরিবার।
গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টে পারফর্ম করতে যান শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাঁর দ্বিতীয় কনসার্ট। কিন্তু সেই কনসার্ট শুরুর আগে অসুস্থবোধ করেন তিনি। স্থগিত করে দেওয়া হয় কনসার্ট। শারীরিক অবস্থার খারাপ হলে সেদিন রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকে আর ফেরা হয়নি তাঁর। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৭ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে