
দীপ্ত টিভিতে প্রচারিত ‘মাশরাফি জুনিয়র’ ছিল দর্শকনন্দিত মেগা সিরিজ। সেই ধারাবাহিক নাটকের পরিচালক সাজ্জাদ সুমন নিয়ে আসছেন নতুন মেগা ধারাবাহিক নাটক। ‘খুশবু’ নামের এ ধারাবাহিকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। মাছরাঙা টেলিভিশনে আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিকটির প্রচার।
খুশবু মেগা সিরিজটি তৈরি হচ্ছে পোশাকশ্রমিকদের জীবনের গল্প নিয়ে। পোশাকশিল্পের ভেতর ও বাইরের নানা দিক, শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন চড়াই-উতরাইয়ের মাধ্যমে এগিয়েছে খুশবুর গল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে এই শিল্পের শ্রমিকদের আশা-নিরাশা, স্বপ্ন-সাধের কোমল ও কঠোর জীবনযাপন। এর পাশাপাশি থাকছে রুপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষের গল্পও।
সাজ্জাদ সুমন বলেন, ‘আমরা যখন মাশরাফি জুনিয়র শুরু করেছিলাম, তখন সেটা ছিল একেবারে নতুন গল্প। ক্রিকেট নিয়ে সেভাবে তখনো কেউ গল্প দেখায়নি। এবারও নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি দর্শকদের সামনে। আশা করি, খুশবু দিয়ে এবারও দর্শকদের মন জয় করতে পারব।’
খুশবু ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। আরও আছেন এই প্রতিযোগিতার আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ।
মেগা সিরিয়ালটির প্রথম পর্বে একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে সামিরা খান মাহিকে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে খুশবু।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
৯ ঘণ্টা আগে