
ঢাকার মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে চট্টগ্রামের নাট্যদল মেঘাগমপ্রিয়। নাটকের নাম ‘লাস্ট সাফার’। আজ বুধবার থেকে টানা তিন দিন রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দেখা যাবে নাটকটির চারটি প্রদর্শনী।
লাস্ট সাফার নাটকটির নাট্যরূপ দিয়েছেন ঋজু লক্ষ্মী অবরোধ ও নওয়াজেশ আশ্রাফ ঈশাদ। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নওয়াজেশ আশ্রাফ ঈশাদ।
লাস্ট সাফার আন্তন চেখভ রচিত চরিত্র ভ্যাসিল এবং ফরাসি নাট্যকার ও অভিনেতা মলিয়েরের জীবন নিয়ে রচিত। নাট্যদল মেঘাগমপ্রিয় বলছে, এটি শুধু একটি নাটক নয়; বরং যন্ত্রণা, প্রতিরোধ ও মুক্তির গভীর অনুসন্ধান।
নির্দেশক নওয়াজেশ আশ্রাফ ঈশাদ বলেন, ‘নাটকে আন্তন চেখভের রিয়েলিস্টিক চরিত্রকে ভেঙে থার্ড ডাইমেনশনের সুরিয়েলিস্টিক জায়গা থেকে করার চেষ্টা করেছি। যা আমাদেরকে সায়েন্টিফিক ফোর্থ ডাইমেনশনের ইঙ্গিত দেয়।’
২৪ ও ২৫ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে লাস্ট সাফার। ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটির আরও দুটি প্রদর্শনী।
নাটকের আগে প্রতিদিন মেঘাগমপ্রিয় আয়োজন করবে মিউজিক্যাল জ্যামিং ও আর্ট এক্সিবিশনের। ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। ২০০, ৩০০, ৫০০ ও ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে টিকিট।
ঢাকায় মঞ্চায়নের আগে ২২ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে লাস্ট সাফার নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে বেলা ২টায় শুরু হয় প্রদর্শনী। উদ্বোধনী প্রদর্শনীতে দর্শকদের দারুণ সাড়া মিলেছে বলে জানিয়েছে মেঘাগমপ্রিয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি। নজরুল ইসলাম বাবুর লেখা, অজিত রায়ের সুর করা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
২ ঘণ্টা আগে
রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
১১ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
১২ ঘণ্টা আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
১ দিন আগে