মুক্তির পর থেকে আলোচনায় বলিউড সিনেমা ‘সাইয়ারা’। এ সিনেমা দিয়ে আহান পান্ডের সঙ্গে বলিউডে অভিষেক হয়েছে অনিত পাড্ডার। প্রথম সিনেমাতেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনিত। এত ভালোবাসা পেয়েও ভয়ে আছেন বলে সোশ্যাল মিডিয়ায় জানালেন অনিত।
ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করে অনিত লিখেছেন, ‘আমি শুধু এটাই বলতে চাই, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। এসব ভালোবাসা যা আপনারা আমাকে এত উদারভাবে দিয়েছেন, আমি জানি না তা কীভাবে আপনাদের ফিরিয়ে দেব।’

ভয়ে আছেন জানিয়ে অনিত লেখেন, ‘আমি এখন ভয়ও পাচ্ছি। ভয় পাচ্ছি এই ভেবে যে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব কি-না। কিন্তু আমার যতটা সাধ্য আছে, আমি উজাড় করে দেব। এমন কিছু করার চেষ্টা করে যাব যা আপনাদের হাসায় বা কাঁদায় অথবা আপনাদের মনকে ভাবায়।’
গত ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। ইতিমধ্যে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয়ের গণ্ডি পার করেছে সিনেমাটি। বলিউডে নতুন মুখ নিয়ে তৈরি সিনেমা দুই দশকে এত সাফল্য পায়নি।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি। নজরুল ইসলাম বাবুর লেখা, অজিত রায়ের সুর করা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
৪ ঘণ্টা আগে
রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
১৩ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
১৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
১ দিন আগে