Ajker Patrika

অভিনয়ে সংগীতশিল্পী ঋতুরাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়ে সংগীতশিল্পী ঋতুরাজ

২০১২ সালে রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’-এ অংশ নিয়ে পরিচিতি পান ঋতুরাজ বৈদ্য। মাঝে দীর্ঘদিন চাকরির কারণে গান থেকে দূরে ছিলেন। বিরতি কাটিয়ে কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ গান দিয়ে আবার আলোচনায় আসেন ঋতুরাজ। এবার অভিনয়ে নাম লেখালেন তিনি। নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘এআই জুনিয়র’ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে।

ঋতুরাজ জানান, এর আগে একাধিক বিজ্ঞাপনে কাজ করলেও এটি নাটকে তাঁর প্রথম অভিনয়। ঋতুরাজ বলেন, ‘নাটকের গল্প ও চরিত্র পছন্দ হওয়ার কারণেই রাজি হয়েছি। এ ধারাবাহিকে গুণী অনেক অভিনয়শিল্পী আছেন। সব মিলিয়ে নতুন এক অভিজ্ঞতা হবে। মনে হলো, এটি আমার শিল্পচর্চায় নতুন কিছু যোগ করবে।’

ঋতুরাজ আরও বলেন, ‘যাঁরা গান করেন, তাঁদের অনেক এক্সপ্রেশন ও ইমোশনের ব্যবহার জানতে হয়। এ বিষয়গুলো অভিনয়ে আসার সিদ্ধান্ত নিতে সাহস জুগিয়েছে। তারপরও আমি যেহেতু প্রফেশনাল অভিনেতা নই, তাই সেটে নির্মাতা ও অভিনেতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। তাঁরা সবাই খুব সহায়তা করছেন।’

ঋতুরাজ জানান, সায়েন্স ফিকশন ঘরানার এআই জুনিয়র ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম আদনান। এই নাটকে আরও অভিনয় করছেন রওনক হাসান, রিচি সোলায়মান, জিনাত শানু স্বাগতা, নরেশ ভূঁইয়া, সুজাত শিমুল, শিশুশিল্পী তাইফ, রাই রাজন্যা প্রমুখ। শিগগির দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে দীর্ঘ ধারাবাহিকটির।

অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ঋতুরাজ বলেন, ‘সবকিছু নির্ভর করছে দর্শকদের চাওয়ার ওপর। তাঁরা যদি আমার কাজ পছন্দ করেন, তাহলে ভবিষ্যতে অভিনয় চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।’

গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন ঋতুরাজ। জানালেন, নতুন ছয়টি গান নিয়ে কাজ করছেন। গানগুলো রিলিজের পরিকল্পনা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত