নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান, শক্তিশালী অভিনয়শৈলী এবং চলচ্চিত্রশিল্পে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
৩০ জুলাই শুরু হতে যাওয়া নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল যৌথভাবে আয়োজন করছে প্রিয়জন ফিল্মস এবং লেমন ষ্টুডিও। প্রথম দিন প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। দ্বিতীয় দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘দ্য ইন্টারন্যাল জার্নি’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। তৃতীয় দিন প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বাস করেন ভাই’ ও প্রসূন রহমানের ‘শেকড়’।
আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠেয় ফেস্টিভ্যালের সমাপনী আয়োজনে আহমেদ শরীফকে সম্মাননা দেওয়া হবে। এ দিন বিগত তিন বছরের (২০২৩-২০২৫) সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, গায়ক-গায়িকা ও কলাকুশলীদের মোট ২০টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্রপ্রেমীরা।

অল্প সময়েই ছোট পর্দার নির্মাতাদের ভরসা হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। নিয়মিত টিভি ও ইউটিউবে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নাটক। মাঝে মাঝে ওটিটিতেও দেখা যায় তাঁকে। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তটিনি।
৩ ঘণ্টা আগে
গুলশানের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এক তরুণীর প্রেমে পড়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তাঁকে বিয়েও করতে চেয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি। সম্পর্কের পরিণতি না হলেও এখনো সেই ভালোবাসা ভুলতে পারেননি শাকিব।
৪ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ প্রথম পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে দেখা দেন টম হল্যান্ড। এ চরিত্রে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ ছিল তাঁর উপস্থিতি। একক নায়ক হিসেবে করেছেন স্পাইডার-ম্যানের তিনটি সিনেমা—‘হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ ও ‘নো ওয়ে হোম’।
৪ ঘণ্টা আগে
তৈরি হলো ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব। এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুর জেলায়। এ জেলার ইতিহাস ও সৌন্দর্যকে উপজীব্য করে এবার নান্দনিক মঞ্চ নির্মাণ করা হয়েছিল লক্ষ্মীপুর জেলা সদরে অবস্থিত শতবর্ষ প্রাচীন দালাল বাজার জমিদারের স্মৃতিবহনকারী নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের..,
৯ ঘণ্টা আগে