Ajker Patrika

মুক্তির তালিকায় যেসব সিনেমা ও সিরিজ

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বিনোদন ডেস্ক
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ৪৭
মুক্তির তালিকায় যেসব সিনেমা ও সিরিজ
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

⊲ ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: জিওহটস্টার (২৬ ফেব্রুয়ারি)
  • অভিনয়: লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেজ, টেয়ানা টেইলর
  • গল্পসংক্ষেপ: ফ্রেঞ্চ সেভেন্টি ফাইভ নামের এক অতি বামপন্থী গোষ্ঠীর সদস্য প্যাট ও পার্ফিডিয়া। যেখানে অবৈধ অভিবাসীদের বন্দী করে রাখা হয়, সেই রকম ডিটেনশন ক্যাম্পের সরকারি আধা মিলিটারিদের বিরুদ্ধে তাদের লড়াই। তারা ক্যাম্পে আক্রমণ চালিয়ে বন্দীদের মুক্ত করে। এক ব্যাংক ডাকাতির ঘটনার পর ধরা পড়ে পার্ফিডিয়া।

⊲ দ্য ব্লাফ (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: প্রাইম ভিডিও (২৫ ফেব্রুয়ারি)
  • অভিনয়: প্রিয়াঙ্কা চোপড়া, কার্ল আরবান
  • গল্পসংক্ষেপ: উনিশ শতকের শেষের দিকের ক্যারিবীয় অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি সিনেমাটি। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত চরিত্র এরসেল একসময় জলদস্যু ছিল। সেই অধ্যায় ভুলে পরিবার নিয়ে শান্তিতে বসবাস করছে। কিন্তু তার পুরোনো শত্রু ক্যাপ্টেন কনর প্রতিশোধ নিতে ফিরে আসে। সেই বিপদ থেকে মেরি কীভাবে পরিবারকে বাঁচায়, তা নিয়েই গল্প।

⊲ অ্যাকিউজড (হিন্দি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (২৭ ফেব্রুয়ারি)
  • অভিনয়: কঙ্কনা সেনশর্মা, প্রতিভা রানতা
  • গল্পসংক্ষেপ: সিনেমাটির কাহিনি লন্ডনপ্রবাসী এক স্বনামধন্য গাইনোকোলজিস্ট গীতিকাকে ঘিরে। শিগগিরই একটি বড় হাসপাতালের ডিন হতে যাচ্ছে সে। হঠাৎ একটি বেনামি মেইল আসার পর গীতিকার সাজানো জীবন তছনছ হয়ে যায়। তার বিরুদ্ধে কর্মস্থলে যৌন হেনস্তার অভিযোগ তোলা হয়। এই অভিযোগের ফলে গীতিকার ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়ে।

⊲ মোনার্ক: লিগ্যাসি অব মনস্টারস সিজন ২ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: অ্যাপল টিভি (২৭ ফেব্রুয়ারি)
  • অভিনয়: কার্ট রাসেল, আনা সাওয়াই
  • গল্পসংক্ষেপ: এ সিজনে কাহিনির বড় একটি অংশজুড়ে থাকবে স্কাল আইল্যান্ড, যা কিং কংয়ের আবাসস্থল। অ্যাপেক্স সাইবারনেটিকস এই দ্বীপে তাদের রিসার্চ সেন্টার গড়ে তুলেছে। টাইটান এক্স নামক এক রহস্যময় ও শক্তিশালী নতুন দানবের আবির্ভাব ঘটবে এ সিজনে। অ্যাপেক্স সাইবারনেটিকসের গোপন পরিকল্পনা এবং মোনার্কের সঙ্গে তাদের সংঘাত এ সিজনে নতুন মাত্রা যোগ করবে।

⊲ পল ম্যাককার্টনি: ম্যান অন দ্য রান (তথ্যচিত্র)

  • মুক্তি: প্রাইম ভিডিও (২৭ ফেব্রুয়ারি)
  • বিষয়বস্তু: দ্য বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার পর পল ম্যাককার্টনির জীবনের কঠিন সময় এবং স্ত্রী লিন্ডাকে নিয়ে তাঁর নতুন ব্যান্ড ‘উইংস’ গড়ার গল্প উঠে এসেছে এ তথ্যচিত্রে। অস্কারজয়ী পরিচালক মর্গ্যান নেভিল পরিচালিত এ তথ্যচিত্রে ব্যবহার করা হয়েছে অনেক অপ্রকাশিত ফুটেজ ও পারিবারিক ছবি। এ ছাড়া জন লেননের সঙ্গে পলের জটিল সম্পর্কের কথাও উঠে এসেছে।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

অবশেষে তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা, কে তিনি

বরিশালে এজলাসে তাণ্ডবের নেপথ্যে কী? চাঞ্চল্যকর অডিও ফাঁস

সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক

পাকিস্তানে আফগানিস্তানের হামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত