লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আজ থেকে কুষ্টিয়া, ঢাকাসহ সারা দেশে একযোগে শুরু হচ্ছে লালন উৎসব—ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ কুষ্টিয়াসহ দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা পালিত হবে। আগামীকাল রাজধানী ঢাকায় থাকবে বিশেষ আয়োজন এবং ১৯ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় চলবে তিন দিনব্যাপী উৎসব ও লালন মেলা।
নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুষ্টিয়ায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী লালনের ভাব-দর্শন চর্চা, লালন সংগীতানুষ্ঠান ও লালন মেলা। আজ বিকেল ৪টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালনধামে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। লালন বক্তব্যের মুখ্য আলোচক হিসেবে অংশ নেবেন খ্যাতিমান লেখক ও গবেষক অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আরও থাকবেন কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর লালনের গান শোনাবেন টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ সারা দেশ থেকে আগত বাউল-ফকিরেরা। ১৮ ও ১৯ অক্টোবরও উৎসব প্রাঙ্গণে গাইবেন সারা দেশ থেকে আগত বাউল-ফকিরেরা।
কুষ্টিয়ার পাশাপাশি আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে লালন উৎসব ও লালন মেলা। উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশি, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল।

কোরবানির ঈদ উপলক্ষে ২৮ মে সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। মুক্তির এক সপ্তাহ পর ৫ জুন আমেরিকা-ইউরোপের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
৬ ঘণ্টা আগে
গত বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হয় ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্সের ব্যানারে নির্মিত ১০ জন তরুণ নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সম্প্রতি সেই সিনেমাগুলো মুক্তি পেয়েছে ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স ইউটিউব চ্যানেলে।
৯ ঘণ্টা আগে
বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত করার পর থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা। ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
১৪ ঘণ্টা আগে
স্টুডিওর চারদেয়ালের বাইরে বেরিয়ে ইতিহাস-ঐতিহ্যের শিকড়ের সন্ধানে দেশের নানা প্রান্তে শুটিং করা হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির। তারই ধারাবাহিকতায় ইত্যাদির এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলাকে।
১৪ ঘণ্টা আগে