আপাতত স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় অভিনেতাকে ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন দিল্লি হাইকোর্ট। সোমবার ছিল মামলার শুনানি। আদালত শর্ত দেন, বেলা ৩টার মধ্যে ১ কোটি ৫০ লাখ রুপি জমা দিতে পারলে তবেই জামিন পাবেন রাজপাল।
শর্ত অনুযায়ী মামলাকারী সংস্থা মুরালি প্রজেক্টকে সেই টাকা দেওয়ার পরই বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ রাজপালের জামিনের আবেদন মঞ্জুর করেন। ফলে ১১ দিন তিহার জেলে কাটানোর পর আপাতত মুক্তি পাচ্ছেন রাজপাল। আগামী মার্চে আবারও সংশ্লিষ্ট মামলার শুনানি হবে।
বাড়িতে ভাইঝির বিয়ের অনুষ্ঠান আছে বলে ১২ ফেব্রুয়ারি জামিনের আবেদন জানিয়েছিলেন রাজপাল। তবে সেই আবেদন খারিজ করে দেন আদালত। সোমবারের শুনানিতে বিশেষ শর্তে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় অভিনেতাকে।
এই মামলা বহুদিনের আর্থিক বিরোধকে কেন্দ্র করে। ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য মুরালি প্রজেক্ট নামের এক প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সিনেমাটি বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। এত দিনে ঋণের অঙ্ক সুদে-আসলে প্রায় ৯ কোটিতে পৌঁছায়। মামলা গড়ায় আদালতে।
কয়েকবার সময় নিয়েও টাকা পরিশোধ করতে পারেননি রাজপাল। ৫ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করতে হয় তাঁকে। দিল্লি হাইকোর্ট তাঁর অতিরিক্ত সময় চাওয়ার আবেদন খারিজ করে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।
এই বিপদের দিনে বলিউডের সহকর্মীদের সমর্থন পেয়েছেন রাজপাল যাদব। সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, সোনু সুদ, গুরু রানধাওয়া, মিকা সিং, অনুপ জালোটাসহ অনেক তারকা রাজপালের পাশে দাঁড়িয়েছেন। আর্থিক সাহায্য করেছেন তাঁকে।

রোজার ঈদে ঢালিউডে অভিষেকের অপেক্ষায় আছেন পশ্চিমবঙ্গের দুই অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়। গত মাসে জ্যোতির্ময়ী জানিয়েছেন ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের অভিজ্ঞতা। ঈদের আরেক সিনেমা ‘রাক্ষস’-এ সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করছেন সুস্মিতা।
১৫ ঘণ্টা আগে
আসলেই কি মা হচ্ছেন বুবলী? এটাই এখন শোবিজের আলোচিত প্রশ্ন। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের বিপরীতে বুবলীর রহস্যময় জবাব বিষয়টিকে আরও জটিল করেছে। এবার এক পডকাস্টে এসে বুবলী জানালেন, তিনি যেহেতু ডিভোর্সি নন, তাই মা হচ্ছেন নাকি হচ্ছেন না, সে বিষয়ে কথা বলা তাঁর একান্তই ব্যক্তিস্বাধীনতা।
১৫ ঘণ্টা আগে
প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ার মোস্তাফিজুর নূর ইমরানের। সিনেমায় প্রথম কাজ করেছেন দেড় দশক আগে। তবে পরিচিতি পেয়েছেন ওটিটিতে আসার পর। আশফাক নিপুনের ‘মহানগর’ সিরিজে ইন্সপেক্টর মলয় চরিত্রে আলোচিত হওয়ার পর ‘কাইজার’, ‘জাহান’, ‘রঙিলা কিতাব’, ‘ফেউ’, ‘গুলমোহর’ ওয়েব কনটেন্টেও আলো ছড়িয়েছেন এই অভিনেতা।
১৫ ঘণ্টা আগে
বিশ্ব ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের নতুন গান উপহার দিলেন বাপ্পা মজুমদার। ‘তুমি বললেই’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা। এতে তাঁর কণ্ঠসঙ্গী হয়েছেন টিনা রাসেল। তাঁদের গাওয়া ডুয়েট গানটি লিখেছেন টিনার স্বামী গীতিকার জুলফিকার রাসেল।
১৫ ঘণ্টা আগে