
হলিউডের ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘কনজ্যুরিং’। এখন পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। সবশেষ ২০২১ সালে মুক্তি পেয়েছিলো ‘দ্য কনজ্যুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’। প্রায় চার বছর পর এবার পর্দায় আসছে ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’। ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে হরর ঘরানার এ সিনেমা।
দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস সিনেমাটি ১৯৮৬ সালের স্মার্ল পরিবারে ঘটে যাওয়া অতিলৌকিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। গল্পে দেখা যায়, পেনসিলভানিয়ার ওয়েস্ট পিটস্টনের স্মার্ল পরিবার তাদের বাড়িতে এক বা একাধিক অতিপ্রাকৃত আক্রমণ অনুভব করে। অদ্ভুত গন্ধ, বিপজ্জনক আওয়াজ, কালো ছায়া, শারীরিক আঘাতসহ নানা অতিপ্রাকৃত ঘটনা ঘটে তাদের সঙ্গে। দম্পতি জ্যাক ও জ্যানেট স্মার্ল তাদের অভিজ্ঞতা প্রকাশ করে। যা সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, এমনকি তারা একটি বইও লেখে। ধারণা করা হচ্ছে, আগের ধারাবাহিকতায় এটিও এ ফ্র্যাঞ্চাইজির আরও একটি সফল সিনেমা হতে চলেছে।
হরর এ সিনেমা পরিচালনা করেছেন মাইকেল শ্যাভস। শ্যাভস আগের পর্ব থেকে পরিচালক হিসেবে কনজ্যুরিংয়ে ফিরেছেন এবং জেমস ওয়ান ও পিটার সাফরান ফিরেছেন প্রযোজক হিসেবে। ২০২১ সালের জুনে ‘দ্য কনজ্যুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ মুক্তির আগে এম্পায়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্য কনজ্যুরিং’ সিরিজের ভবিষ্যতের কিস্তির সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করে পরিচালক মাইকেল শ্যাভস বলেন, ‘আশা করি, সিনেমাটি আবারও দর্শকদের ভয় দেখিয়ে চমকে দেবে। এবারের সিনেমায় একটি দারুণ সমাপ্তি টানা হবে।’
দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা, যাঁরা প্যারানরমাল তদন্তকারী ও লেখক। আরও অভিনয় করেছেন টমলিনসন, বেন হার্ডিসহ অনেকে।

সুস্থ আছেন কণ্ঠশিল্পী হায়দার হোসেন। আজ শনিবার রাত ১০টার দিকে গুজব ছড়ায়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিল্পী।
৭ ঘণ্টা আগে
বটতলা নাট্যদলের ‘খনা’ নাটকের প্রথম প্রদর্শনী হয়েছিল ২০১০ সালের ৮ মার্চ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতে দেখতে শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে খনা। প্রথম প্রদর্শনীর মতো খনার শততম প্রদর্শনীর জন্যও শহীদ মিনারকে বেছে নিয়েছে বটতলা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে খনার শততম প্রদর্শনী।
২০ ঘণ্টা আগে
‘মন জানে না মনের ঠিকানা’ দিয়ে ২০১৭ সালে বড় পর্দায় অভিষেক অভিনেতা ইরফান সাজ্জাদের। পরের বছর মুক্তি পায় ‘ভালোবাসা এমনই হয়’ নামের আরেকটি সিনেমা। এরপর ছোট পর্দাতেই মনোযোগী হন এই অভিনেতা। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে বিপ্লব হায়দারের ‘ভয়াল’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হয় ইরফান সাজ্জাদের।
২০ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বরে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। শুরুতে আট পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও দিনে দিনে বেড়েছে ধারাবাহিকটির পর্বসংখ্যা। ইতিমধ্যে ধারাবাহিকটি পার করেছে শত পর্বের মাইলফলক।
২০ ঘণ্টা আগে