অভিনেতা মোশাররফ করিম গান করেন, এটা তাঁর সহশিল্পীরা কমবেশি সবাই জানেন। বিভিন্ন আড্ডায় গান গেয়ে মাতিয়ে রাখেন তিনি। এবার তিনি গাইলেন সিনেমায়। ফজলুল কবীর তুহিনের ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করলেন তিনি। ‘ভালো ভালো লাগে না’ শিরোনামের গানটির কথা ও সুর মোশাররফ করিমের। সিনেমায় ঠোঁটও মিলিয়েছেন তিনি। সম্প্রতি জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।
সিনেমায় মোশাররফ করিমের প্লেব্যাকের পেছনের কথা জানিয়ে নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, ‘ভালো ভালো লাগে না গানটি মোশাররফ ভাইয়ের অনেক আগের লেখা। মাঝে মাঝে আড্ডাতে আমরা সবাই গানটি গাই। এই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো ভালো ভালো লাগে না গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে। মোশাররফ ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন কে গাইবে। তখন তাঁকে বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ডিং করি।’
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। ঘোষণা দেওয়া হয়েছিল, ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু শেষ মুহূর্তে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিনেমা মুক্তির বিষয়ে নতুন করে ভাবছেন নির্মাতা। আগামীকাল জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।
এ বিষয়ে ফজলুল কবীর তুহিন বলেন, ‘কয়েক মাস ধরেই একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি আমরা। এই সময় দর্শক হলমুখী না। পরিবেশকরাও বিষয়টি নিয়ে চিন্তার কথা জানিয়েছেন। তাই নতুন করে ভাবতে হচ্ছে। সিনেমাটি মুক্তি দেওয়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেব আমরা। তখনই জানাতে পারব মুক্তির চূড়ান্ত তারিখ।’

আসিফ আকবর একসময় নিয়মিত ক্রিকেট খেলতেন। পরে গান গেয়ে জনপ্রিয় হন। জনপ্রিয় এই শিল্পী আবার ফিরেছেন ক্রিকেটে। গানের পাশাপাশি ক্রিকেট নিয়ে বেড়েছে তাঁর ব্যস্ততা। ক্রিকেট নিয়ে কী ভাবছেন আসিফ? ক্রিকেটের এই ব্যস্ততায় গানের ক্ষতি হচ্ছে না তো? এবার ঈদে শ্রোতাদের কী উপহার দিচ্ছেন?
১৫ মিনিট আগে
প্রতিবছর রোজার ঈদে বিটিভি চট্টগ্রাম আয়োজন করে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। এ বছরেও বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল অনুষ্ঠানটির শুটিং। এ বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা মুকিত জাকারিয়া ও অভিনেত্রী নাবিলা ইসলাম।
১৯ মিনিট আগে
এবারের ঈদে তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান সাজিয়েছে নাগরিক টেলিভিশন। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত নাগরিক টিভি প্রচার করবে সাতজন তারকার অংশগ্রহণে আড্ডার অনুষ্ঠান ‘তারায় তারায়’। উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। প্রচারিত হবে প্রতিদিন রাত ১০টায়।
৪১ মিনিট আগে
কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
১০ ঘণ্টা আগে