Ajker Patrika

দুর্গাপূজায় আকাশ-সালমার নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
দুর্গাপূজায় আকাশ-সালমার নতুন গান
আকাশ সেন ও ইবনাত সালমা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এপিটি মিডিয়ার ব্যানারে আসছে কণ্ঠশিল্পী ইবনাত সালমা ও আকাশ সেনের নতুন গান। ‘বাজে ঢোল’ শিরোনামের গানটি লিখেছেন রফিক মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন এন ফরহাদ।

​সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানের রেকর্ডিং। রেকর্ডিং শেষে কণ্ঠশিল্পী ইবনাত সালমা বলেন, ‘দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর সুরের উৎসব। বাজে ঢোল গানটির কথা ও সুর একেবারে অন্য রকম হয়েছে। আকাশ সেনের সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। আশা করি শ্রোতাদের গানটি খুব ভালো লাগবে।’

আকাশ সেন বলেন, ‘পূজার আমেজে শ্রোতারা যেমন গান শুনতে ভালোবাসেন, বাজে ঢোল ঠিক তেমন জমজমাট একটি গান। এন ফরহাদ ভাই দারুণ সংগীত পরিচালনা করেছেন। আশা করছি আমাদের দুজনের গানটি পূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’

​শিগগির এপিটি মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ পাবে এই গানের মিউজিক ভিডিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত