ভাঙতে বসেছে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন। প্রায় দুই মাস ধরে চলা এ গুঞ্জনে যেন ঘি ঢেলে দিচ্ছে ‘দসভি’ সিনেমার প্রোমোশনের সময় নিমরত কৌরের করা মন্তব্য। সিনেমার প্রোমোশনে এক সাক্ষাৎকারে অংশ নেন অভিষেক ও নিমরত। ওই সাক্ষাৎকারে অভিষেকের এক বক্তব্যে নিমরত তাঁকে ‘সৌভাগ্যবান’ আখ্যা দেন। কিন্তু কেন অভিষেককে সৌভাগ্যবান বলে মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী?
ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্কের ফাটলে তৃতীয় ব্যক্তির নাম হিসেবে উঠে এসেছে অভিনেত্রী নিমরত কৌরের। নিমরতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে চির ধরেছে। ‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
ওই সাক্ষাৎকারে অভিষেক জানান তিনি আউটডোর শুটিংয়ে গেলে হোটেলে বেশির ভাগ সময় না খেয়ে থাকেন। অভিষেক বলেন, আমি আসলে লজ্জা পাই। তবে কিছু খেয়েছি কি না ঐশ্বরিয়া জানতে চাইলে বলি, ’না খাইনি। তখন ওকে ফোন করে খাবার অর্ডার করতে হয়।’
ওই সাক্ষাৎকারের সময় অভিষেক সঙ্গে নিমরতও উপস্থিত ছিলেন। অভিষেকের বক্তব্য শুনে নিমরত বলেন, ‘কী মিষ্টি! সৌভাগ্যবান মানুষ।’
প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ঐশ্বরিয়া ও অভিষেকের। ২০০৭ সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। গুঞ্জন ওঠে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দসভি’ সিনেমার শুটিং এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরত। যদিও এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে ঐশ্বরিয়া বা অভিষেক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
৬ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
৬ ঘণ্টা আগে
মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১৯ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ দিন আগে