
সিনেমার প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের কারণে বিরক্ত টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এতটাই বিরক্ত যে, জানিয়ে দিলেন, আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাবেন না তিনি। সেই কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমাকে আর নিমন্ত্রণ করবেন না। মুখের ওপর না বলতে না পারলে হাসিমুখে কাটিয়ে দেব।’
ফেসবুকে স্বস্তিকা লেখেন, ‘আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না। নিজের সিনেমারও না। পরের সিনেমারও না। এমনিতেও কম যাই, সে নিজের হোক বা পরের।’
এমন সিদ্ধান্তের কারণ জানিয়ে তিনি লেখেন, ‘সবার হাতে ফোন। সমস্ত ফুটেজ ওই ফোনেই তোলা হচ্ছে। কে আসলে মিডিয়া, আর কে ব্লগার, ইনফ্লুয়েন্সার—বোঝার উপায় নেই। কেনই-বা তাদের বাইট দেব বা তাদের ফোনে বন্দী হব, জানি না। হঠাৎ করে এই শহরে সবাই পাপারাজ্জি। আর কোনো ডেকোরাম নেই, কোনো নির্ধারিত জায়গা নেই যেখানে ফটোগ্রাফাররা দাঁড়াবেন। সবাই গায়ের ওপর উঠে পড়ে, পারলে নাকের ফুটোর মধ্যে মোবাইল গুঁজে দিতে পারলেই ব্যস, বেস্ট রিলটা বানিয়ে ফেলবে। আমার ছবি তুলতে গিয়ে সেদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আমাকেই ধাক্কা মেরে ফেলে দিল। এত ঠেলাঠেলি-ধাক্কাধাক্কি পোষায় না। আমি বাউন্সার নিয়ে ঘুরতে অক্ষম, সক্ষম হতেও চাই না। রাস্তাঘাটে শুটিং করতে হয় ঠিকই, কিন্তু তার বাইরে নিজের সিনেমা দেখতে গিয়ে যদি পেছনে বাউন্সার নিয়ে যেতে হয়—নইলে মানুষ গায়ে উঠে পড়বে, তাহলে সেখানে না যাওয়াই ভালো।’
সিনেমার প্রিমিয়ারে বেশির ভাগ সময়ে পর্দার পেছনে কাজ করা মানুষদের আমন্ত্রণ করা হয় না বলেও অভিযোগ করেন স্বস্তিকা। তিনি লেখেন, ‘অর্ধেক সময়েই ক্রু সদস্যদের ডাকা হয় না। যে প্রোডাকশন দাদারা মুখের কাছে জল, চা, খাবার ধরল, গরমের দিনে গ্লুকোজ গুলে নিয়ে এল, তাদের প্রিমিয়ারে নিমন্ত্রণ করাটা অনেক বেশি প্রয়োজনীয়। বাবার সঙ্গে বাবার অনেক সিনেমার বিশেষ প্রদর্শনীতে গিয়েছি। “টগরি” দেখতে গিয়েছিলাম নবীনা প্রেক্ষাগৃহে। বাবা ও সন্ধ্যা রায় ছিলেন সেই সিনেমাতে। তখন সকল কাস্ট, ক্রুকে ডাকা হতো। পরিচালক থেকে হিরো এবং জামাকাপড় যে ইস্তিরি করেছে, তাকেও। এখন শুধু দেখনদারিতে এসে ঠেকেছে সব। আর খাপ খাওয়ানো যাচ্ছে না। একরাশ বিরক্তি নিয়ে বাড়ি ফেরার চেয়ে পরে না হয় টিকিট কেটে দেখে নেব। এমনিও অন্যদের সিনেমা টিকিট কেটেই দেখি। এবার থেকে নিজেরটাও তাই করব।’

সিনেমার প্রিমিয়ারে নিমন্ত্রণ না করার অনুরোধ জানিয়ে স্বস্তিকা লেখেন, ‘আমাকে আর নিমন্ত্রণ করবেন না। মুখের ওপর না বলতে না পারলে হাসিমুখে কাটিয়ে দেব। আমি যে সিনেমায় কাজ করব, জীবন উজাড় করে তার প্রচার করব। কিন্তু প্রিমিয়ারে পৌঁছে এক হাজারটা বাইট আর আরও কয়েক শ সেলফি আর বাজে ছবি তুলতে পারছি না।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে