
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টারে দেখা যাবে হলিউডের ‘মিশন: ইমপসিবল— দ্য ফাইনাল রেকনিং’ ও ‘থান্ডারবোল্টস’। অন্যদিকে সারা দেশের ৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমা ‘আন্তঃনগর’।
‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’
‘মিশন: ইমপসিবল’ সিরিজের অষ্টম সিনেমা এটি। এর গল্প বলা হয়েছে দুই ভাগে। আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে দ্য ফাইনাল রেকনিং। দ্য এনটিটি নামক একটি বিশেষ প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় গ্যাব্রিয়েল, তার বিরুদ্ধেই ছিল ইথান হান্টের যুদ্ধ।
দ্য ফাইনাল রেকনিংয়ে এনটিটিকে মোকাবিলার সূত্র পেয়েছে ইথান হান্ট, চেষ্টা করছে তার সাবেক সহকর্মীদের জড়ো করার। ফ্রান্সের কান সৈকতে চলমান কান চলচ্চিত্র উৎসবে ১৪ মে প্রিমিয়ার হয়েছে মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং সিনেমার। আজ সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের হলেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত সিনেমাটি। টম ক্রুজ ছাড়াও দ্য ফাইনাল রেকনিংয়ে অভিনয় করেছেন সাইমন পেগ, ভিং রামেস, ভেনেসা কিরবি, হেইলি অ্যাটওয়েল, এসাই মোরালেস প্রমুখ।

প্রিন্স সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে নির্মাতারা বলছেন প্রিব্লাস্ট (মিষ্টি মুখ)। লম্বা ব্রাউনি চুল ও দাড়িতে ভিন্ন এক লুকে গ্যাংস্টার চরিত্রে দেখা গেল শাকিব খানকে।
৪০ মিনিট আগে
১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল গানটি। ৪৪ বছর পর আবার সিনেমার জন্য এই মন তোমাকে দিলাম গানটি নতুন করে গাইলেন সাবিনা ইয়াসমীন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত সিরিজটি। ২০২১ ও ২০২৩ সালে সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। ‘মহানগর ৩’ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে।
৮ ঘণ্টা আগে
২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন।
৮ ঘণ্টা আগে