ইউটিউবে হাজং ভাষার গান গেয়ে সংগীতে পরিচিতি শুরু অনিমেষ রায়ের। এরপর আইপিডিসি আমাদের গান হয়ে কোক স্টুডিও বাংলায় ‘নাসেক নাসেক’ দিয়ে আলোচনায় আসেন। বৃহস্পতিবার প্রটিউন ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল অনিমেষ রায়ের নতুন গান ‘ক্ষমা চাই’।
রাফিউজ্জামান রাফির কথায় ক্ষমা চাই গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি নিয়ে অনিমেষ বলেন, ‘গানের কথায় মাটির সুর, আধ্যাত্মবাদের যোগ আছে। সঙ্গে সংগীতায়োজনের দারুণ সমন্বয় হয়েছে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

গীতিকার রাফি বলেন, ‘স্রষ্টার কাছে অনুতপ্ত বান্দার আকুতি তুলে ধরার চেষ্টা করেছি গানের কথায়। বাকি যা করার সুরকার আলাউদ্দিন ভাই এবং সংগীত পরিচালক সুমন কল্যাণ দাদা করেছেন। অনিমেষ রায় দারুণ গেয়েছেন।’

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
৪২ মিনিট আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১৪ ঘণ্টা আগে