
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৮ অক্টোবর বিশেষ এই পর্বের রেকর্ডিং সম্পন্ন হয়। আজ বৃহস্পতিবার রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। স্টার নাইট গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান। তিনি জানান, এই পর্বে রুনা লায়লাকে ৬০টি গোলাপ দিয়ে বরণ করে নেওয়া, ৬০ সংখ্যাকে উপজীব্য করে কেক কাটা ও ৬০টি প্রশ্ন করে বিশেষ আয়োজনকে স্মরণীয় করে রাখার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া আজকের আয়োজনে জনপ্রিয় ১০ সংগীত তারকা কনা, লিজা, লুইপা, কোনাল, ঝিলিক, সুকণ্যা, সাব্বির, কিশোর, অপু ও ইউসুফ বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়ে রুনা লায়লাকে চমকে দিয়েছেন। শুভেচ্ছাবার্তা দিয়েছেন রুনা লায়লার পরিবার ও আন্তর্জাতিক অঙ্গনের অনেক সংগীত ও চলচ্চিত্র তারকা। রুনা লায়লার শৈশব-কৈশোর ও সংগীতজীবনের অপ্রকাশিত ছবি এবং অজানা কিছু তথ্য জানা যাবে ‘স্টার নাইট’-এর এ পর্বে।

রুনা লায়লা বলেছেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। এ মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরেই অংশ নিয়েছি মাছরাঙার এই আয়োজনে। আমার সংগীতজীবনের ৬০ বছর পূর্তিতে বিশেষ এই আয়োজনের পরিকল্পনা, সেট ডিজাইনসহ সবকিছুই আমার ভীষণ ভালো লেগেছে। আগেও আমি মাছরাঙার অন্য আয়োজনে কথা বলেছি। তবে এবারের আয়োজনটি বেশি ভালো লেগেছে।’
অজয় পোদ্দারের প্রযোজনায় ‘স্টার নাইট’ উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৬ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৬ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৬ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে