
সীমান্তবর্তী এলাকার কাঁটাতারের ফাঁক দিয়ে গরু, চোরাই পণ্য আর মানুষকে ঘিরে অনেক গল্প যাওয়া-আসা করে। কিছু গল্প বাতাসে মিলিয়ে যায়, কিছু মাটিতে চাপা পড়ে, আবার কিছু ফিরে আসে। যারা সীমান্তের কাঁটাতার ফাঁকি দিয়ে এই কাজ করে, তাদের বলা হয় ‘ডাঙগোয়াল’। সেই ডাঙগোয়ালদের নিয়ে নাটক লিখেছেন লালমনিরহাটের স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীদুজ্জামান লাবলু। সেই নাটক তৈরির গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ডাঙগোয়াল’। বানিয়েছেন জ্যোতির্ময় রায়।
ডাঙগোয়াল স্বল্পদৈর্ঘ্যটি শাহীদুজ্জামান লাবলুর নাটক অবলম্বনে নয়, তৈরি হয়েছে তাঁর জীবনের সত্য ঘটনা অবলম্বনে। তিনি যখন ভাবলেন সীমান্তের নানা ঘটনা, যা মানুষের অগোচরে থেকে যায়, তা তুলে আনবেন নাটকে। কিন্তু কতটুকু সত্য তিনি তুলে আনতে পারবেন, সমাজ ও সমাজের মানুষ তা কীভাবে নেবে, এসব ভেবে দ্বিধায় পড়ে যান। একজন লেখকের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য।
নির্মাতা জ্যোতির্ময় রায় বলেন, ‘অনেক দিন ধরে ছিটমহলের সীমান্তের ঘটনা নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলাম। শাহীদুজ্জামান লাবলু ভাইয়ের নাটক দেখার পর বিস্মিত হলাম। তাঁর সঙ্গে দেখা করে জানতে চাইলাম, এই গল্প তিনি কীভাবে পেলেন? তিনি আমাকে তাঁর বাস্তবজীবনের গল্প শোনালেন। সেই ঘটনা নিয়ে কীভাবে নাটক লিখলেন এবং সেটা লেখার সময় নিজের ভেতরে মানসিক টানাপোড়েন, দ্বিধা বা সংশয়ের সম্মুখীন হলেন, তা নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য। গল্পে দেখা যাবে, যারা সীমান্তে গরু পাচারের কাজ করে, তাদের নিয়ে আমিরুল গিদাল তার যাত্রাদলের জন্য একটা নতুন পালা রচনা করছে। কিন্তু কিছু গল্পের জন্য বাজি রাখতে হয় অনেক কিছু, যদিও গল্প শেষে ঝুলে থাকে অর্থহীনতা।’
ডাঙগোয়াল স্বল্পদৈর্ঘ্যের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া, বিধান রায় ও ভাটিবাড়ি লোক নাট্যদলের সদস্যরা।
নির্মাতা জানান, ডাঙগোয়াল স্বল্পদৈর্ঘ্যটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর প্রস্তুতি চলছে। উৎসবে প্রদর্শনের পর ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ইউটিউবে মুক্তি দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হয়েছিল পথিক নবীর সংগীতচর্চা। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সংগীত নিয়ে ছিল তাঁর অবাধ বিচরণ। প্রায় দেড় দশক পর ১৮ সেপ্টেম্বর আবার টিএসসিতে গান শোনাবেন পথিক নবী। তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ। শেষ কবে টিএসসিতে গান করেছিলেন?
২ ঘণ্টা আগে
এক মাস আগেও মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল ৩০০ কোটি রুপির বেশি। সেই রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করেছে ‘বেথলেহেম কুড়ুম্বা ইউনিট’। গিরিশ এডি পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি মুক্তির...
৩ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে বক্তব্য দেওয়ায় এড শিরানের চলমান সংগীতসফর লুপ ট্যুরের উত্তর আমেরিকা শিডিউল থেকে বাদ দেওয়া হয়েছে মার্কিন র্যাপার ম্যাকলেমোরকে। তবে বিষয়টি কেবল একজন শিল্পীর বিদায়েই থেমে থাকেনি; এর জেরে অন্য পারফর্মারদের আকস্মিক সরে দাঁড়ানোর কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে...
৩ ঘণ্টা আগে
দুই দিনে চারটি প্রদর্শনী নিয়ে আসছে নাটকের দল ‘হৃৎমঞ্চ’। একক অভিনয়ের নাটক ‘হ্যাপি ডেজ’ এর চারটি প্রদর্শনী হবে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর। নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা এবং একক অভিনয়শিল্পী হলেন জ্যোতি সিনহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায়
১১ ঘণ্টা আগে