২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর একটানা আট বছর ব্যস্ত ছিলেন অভিনয় ও মডেলিং নিয়ে। বিয়ের পর অভিনয়ে বিরতি দেন। ২০১৯ সালে সর্বশেষ পর্দায় দেখা গেছে নমিরাকে। চার বছরের বিরতি পেরিয়ে সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তবে নাটক নয়, নমিরার দ্বিতীয় ইনিংস শুরু হলো সিনেমা দিয়ে। বিপ্লব হায়দারের পরিচালনায় ‘আলী’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন হলো তাঁর। এটি নমিরার প্রথম সিনেমা।
নমিরা বলেন, ‘বিয়ে, সংসার আর সন্তানের কারণে বিরতি নিয়েছিলাম। মাঝে করোনা মহামারি এল। সবকিছু মিলিয়ে আর কাজ করা হয়নি। গত বছর থেকেই ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। সিনেমা দিয়ে ফিরব এমন কোনো পরিকল্পনা ছিল না। চাইছিলাম ভালো গল্প দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করব। হঠাৎ একদিন বিপ্লব হায়দার ফোন করে জানতে চাইল, কাজ করব কি না। পুরো গল্প শোনার পর না করতে পারিনি। সত্যি বলতে অভিনয়ে ফেরার জন্য এমন একটি গল্পই খুঁজছিলাম।’
আলী সিনেমাটি তৈরি হয়েছে এক বাক্প্রতিবন্ধী মানুষের গল্প নিয়ে। এতে নমিরা অভিনয় করেছেন মানবাধিকার নিয়ে কাজ করে এমন এক নারীর চরিত্রে। নমিরা নিজেও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অটিজম নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। সিনেমার গল্পেও এক বাক্প্রতিবন্ধীকে নিয়ে তাঁর লড়াই। তাই গল্পটি নমিরার কাছে বিশেষ।
নমিরা বলেন, ‘বিরতি কাটিয়ে ফেরার অপেক্ষায় ছিলাম। এখন যেহেতু অভিনয় শুরু করেছি, নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। এমন কাজের সঙ্গে যুক্ত হতে চাই, যেখানে অভিনয়সত্তা ফুটিয়ে তোলার সুযোগ থাকবে। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। বেশ কিছু প্রজেক্টের বিষয়ে কথা চলছে। ওটিটির কিছু কাজের প্রস্তাব এসেছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।’
আলী সিনেমায় নমিরার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। শিগগিরই সংবাদ সম্মেলন করে সিনেমার বিস্তারিত তুলে ধরা হবে। সে সময় জানানো হবে সিনেমার মুক্তির তারিখ। মুক্তির আগে প্রকাশ করা হবে ফার্স্ট লুক, টিজার ও ট্রেলার।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে