বাইবেলের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক চরিত্র কিং ডেভিড বা রাজা দাউদের জীবন নিয়ে তৈরি জনপ্রিয় সিরিজ ‘হাউস অব ডেভিড’ এবার পা রাখছে তৃতীয় সিজনে। প্রথম দুই সিজনের অভাবনীয় সাফল্যের পর সম্প্রতি সিরিজটির তৃতীয় সিজন নির্মাণের ঘোষণা দিয়েছে আমাজন এমজিএম স্টুডিওস ও ওয়ান্ডার প্রজেক্ট।
হাউস অব ডেভিড সিরিজের গল্প যিশুখ্রিস্টের জন্মের প্রায় এক হাজার বছর আগের প্রাচীন মধ্যপ্রাচ্যের পটভূমিতে সাজানো। প্রাচীন ইসরায়েলের প্রথম রাজা শৌল যখন নিজের অহংকার ও ক্ষমতার লোভে ঈশ্বরের কৃপা হারিয়ে ক্রমেই মানসিক ভারসাম্য হারাতে বসেন, তখন প্রত্যন্ত গ্রামের এক সাধারণ রাখাল বালক ডেভিডকে পরবর্তী রাজা হিসেবে গোপনে মনোনীত করেন স্যামুয়েল।
সেই সাধারণ বালকের মহান যোদ্ধা হয়ে ওঠা, দানব গোলিয়াতকে পরাজিত করা এবং রাজপ্রাসাদের ভেতরের হিংসা, রাজনৈতিক ষড়যন্ত্র ও যুদ্ধের মধ্য দিয়ে ডেভিডের রাজা হয়ে ওঠার মহাকাব্যিক জার্নি সিরিজের মূল বিষয়।
হাউস অব ডেভিড সিরিজের মূল রূপকার নির্মাতা জন আরউইন। তিনি এটিকে প্রথাগত কোনো ধর্মীয় কাহিনির মতো করে না বানিয়ে, বর্তমান যুগের টানটান রাজনৈতিক থ্রিলার ও অ্যাকশন ড্রামা হিসেবে পর্দায় এনেছেন। আধুনিক নির্মাণশৈলীর কারণে প্রথম সিজনটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার পর বিশ্বব্যাপী ৪ কোটির বেশি দর্শক উপভোগ করেন। একই বছরের অক্টোবরে আসা দ্বিতীয় সিজনটিও সফলতার ধারা বজায় রাখে। টানা জনপ্রিয়তার ওপর ভর করে এবার তৃতীয় সিজন নির্মাণের ঘোষণা এল।
নতুন সিজনের প্রেক্ষাপট নিয়ে নির্মাতারা জানান, সমাজচ্যুত এক মেষপালক থেকে দুর্দান্ত যোদ্ধা এবং অবশেষে ইসরায়েলের রাজা হিসেবে ডেভিডের জীবনযাত্রা পূর্ণতা পাবে। তবে রাজসিংহাসনে বসার আগে তাকে এক কঠিন নির্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে শত্রুদের মধ্যে লুকিয়ে থেকে এবং একের পর এক বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে তাকে বেঁচে থাকতে হবে।
নির্মাতা জন আরউইন বলেন, ‘তৃতীয় সিজনে ডেভিডের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ফুটিয়ে তোলা হবে। দর্শকেরা ধর্মগ্রন্থ কিংবা অন্য যে কোনোভাবে ডেভিডের গল্প জেনে থাকুন না কেন, সিরিজটি প্রকাশ করতে থাকবে কেন তাঁর জীবনকাহিনি যুগের পর যুগ মানুষের হৃদয়ে এভাবে দাগ কেটে আসছে।’
হাউস অব ডেভিড সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাইকেল ইস্কান্দার। এ ছাড়া কিং শৌলের ভূমিকায় আলী সুলিমান, স্যামুয়েল চরিত্রে স্টিফেন ল্যাং, রানি অহিনোয়ামের চরিত্রে আয়েলেত জুরার, জোনাথানের চরিত্রে ইথান কাই এবং রাজা শৌলের কন্যা মিখলের চরিত্রে আছেন ইন্ডি লুইস। নির্মাতাদের প্রত্যাশা, আগের দুটির মতো তৃতীয় সিজনও বিশ্বজুড়ে একই রকম আলোড়ন সৃষ্টি করবে।

আমাদের দেশে শক্তিশালী ওটিটি প্ল্যাটফর্ম ছিল না। আমাদের ট্যালেন্ট, আমাদের দর্শক, অথচ বড় অঙ্কের কারেন্সি নিয়ে যাচ্ছে বিদেশি প্ল্যাটফর্মগুলো। আমরা চেয়েছি এমন একটা প্ল্যাটফর্ম করতে, যেখানে সারা বিশ্বের বাঙালি দর্শক আমাদের কনটেন্ট দেখবে, আমাদের ট্যালেন্টরা কাজের সুযোগ পাবে, দেশে ফরেন কারেন্সি ঢুকবে।
২ ঘণ্টা আগে
২০২১ সালের ৪ আগস্ট প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণিকে আটক করে র্যাব। তাঁর বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরে মাদক মামলায় পরীমণিকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় প্রায় এক মাস কারাগারে থাকতে হয়েছিল তাঁকে।
২ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী লেটারবক্সডের সদস্য সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে, যার মধ্যে কেবল গত এক বছরেই যুক্ত হয়েছে এক কোটি নতুন সদস্য। এই বিপুল জনপ্রিয়তার কারণেই এখন হলিউডের ওটিটি ও প্রোডাকশন জায়ান্টদের নজর পড়েছে প্ল্যাটফর্মটির ওপর।
১৫ ঘণ্টা আগে
২০২১ সালের ৪ আগস্ট প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণিকে আটক করে র্যাব। তাঁর বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরে মাদক মামলায় পরীমণিকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৮ দিন কারাগারে থাকতে হয়েছিল তাঁকে।
১ দিন আগে