
৭১তম মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করলেন ২৫ বছর বয়সী চেক রিপাবলিকের সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা। ১১৫টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বিশ্বের অন্যতম সম্মানজনক প্রতিযোগিতার খেতাব জেতেন তিনি।
এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অনুষ্ঠানের আসর বসেছিল ভারতে। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা নাগাদ শুরু হয় গ্র্যান্ড ফিনালে। সেখানে গতবারের বিজয়ী ক্যারোলিনা বিয়েলস্কো এবারের বিজয়ী ক্রিস্টিনা পিসকোভাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
এবার ২৮ বছর পর আবার ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠান সনি লিভে সম্প্রচারিত হয়েছে, যা ১৪০টির বেশি দেশে দর্শক সরাসরি দেখেছেন।
জিও কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্টে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ও বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। এ ছাড়া এই দিনের অনুষ্ঠানে পারফরম্যান্স করেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা।
প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন মিস ইন্ডিয়া বিজয়ী সিনি শেট্টি। কিন্তু অষ্টম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় এ সুন্দরীকে। এই আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন শাম্মী ইসলাম নীলা।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
৭ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
৭ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
৭ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
৭ ঘণ্টা আগে