
বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম। তবে সালমান খানের প্রথম প্রেমিকা কে ছিলেন এবং এখন তিনি কোথায় আছেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা খুব একটা দেখা যায় না।
সালমান খানের সেই প্রথম প্রেমিকা হলেন শাহীন জাফরি, যিনি বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে প্রচারের আড়ালে সংসার করছেন। মজার বিষয় হলো, এই শাহীন জাফরির সঙ্গে বর্তমান প্রজন্মের জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির একটি গভীর পারিবারিক সংযোগ রয়েছে।
বলিউড ও পারিবারিক সূত্রে জানা যায়, সালমান খান যখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন তিনি শাহীন জাফরির প্রেমে পড়েন। সে সময় সালমানকে শুধু একনজর দেখার জন্য মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো।
তখন সালমানের বয়স ছিল মাত্র ১৯ বছর এবং তিনি তখনো চলচ্চিত্রে অভিনয় শুরু করেননি। সালমান খানের পরিবারও শাহীনকে অত্যন্ত পছন্দ করত এবং তাঁরা চেয়েছিলেন শাহীনই সালমানের স্ত্রী হয়ে আসুক। তবে শেষ পর্যন্ত এই সম্পর্ক পরিণয় লাভ করেনি এবং তাঁদের পথ আলাদা হয়ে যায়।
শাহীন জাফরির পারিবারিক ইতিহাস বেশ সমৃদ্ধ। তিনি ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের নাতনি।
অশোক কুমারের কন্যা ভারতী জাফরির বিয়ে হয়েছিল প্রখ্যাত অভিনেতা সৈয়দ জাফরির ভাই হামিদ জাফরির সঙ্গে। হামিদ জাফরির প্রথম পক্ষের সন্তান হলেন শাহীন জাফরি ও জেনি জাফরি। পরে হামিদ ও ভারতীর ঘরে জন্ম নেন অনুরাধা প্যাটেল, যিনি গুলজার পরিচালিত বিখ্যাত ‘ইজ্জাত’ ছবিতে অভিনয় করেছিলেন।
পারিবারিক সম্পর্কের সমীকরণ অনুযায়ী, হামিদ জাফরির প্রথম পক্ষের আরেক কন্যা জেনির মেয়ে হলেন বর্তমানের তারকা অভিনেত্রী কিয়ারা আদভানি। সেই সূত্রে শাহীন জাফরি সম্পর্কে কিয়ারা আদভানির আপন খালা হন।
কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে ভারতী জাফরি এই সম্পর্কের সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, ‘সালমান ও শাহীন একে অপরের বাড়িতে যাতায়াত করত। তখন সালমানের বয়স ছিল ১৯ বছর। শাহীনই ছিল সালমানের জীবনের প্রথম প্রেম। কিন্তু সালমান সিনেমায় যোগ দেওয়ার পর সংগীতা বিজলানির প্রেমে পড়ে এবং তাদের সম্পর্কটি ভেঙে যায়।’
সংগীতা থেকে ইউলিয়া: সালমানের সম্পর্কের খতিয়ান
শাহীনের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর সালমান খানের জীবনে আসেন সাবেক ‘মিস ইন্ডিয়া’ সংগীতা বিজলানি। প্রায় ১০ বছর সম্পর্কে থাকার পর তাঁদের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সোমি আলীর সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা তৈরি হলে সেই বিয়ে ভেঙে যায়।
পরে সোমি আলীর সঙ্গে সম্পর্ক চলাকালে সালমান খান অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের প্রেমে পড়েন। তবে সেই সম্পর্কের সমাপ্তি ঘটে চরম তিক্ততার মধ্য দিয়ে। ঐশ্বরিয়া পরে সালমান খানের বিরুদ্ধে অশোভন আচরণ ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ এনেছিলেন।
ঐশ্বরিয়ার পর সালমানের জীবনে আসেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুর দিকে সালমানের ভূমিকা থাকলেও অতিরিক্ত অধিকারবোধের কারণে এই সম্পর্কেও ফাটল ধরে বলে বলিপাড়ায় গুঞ্জন রয়েছে। বর্তমানে সালমান খান রোমানীয় গায়িকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে ধারণা করা হয়।
প্রচারের আলোর বাইরে থাকা শাহীন জাফরিকে নিয়ে কৌতূহল আজও রয়ে গেছে ভক্তদের মাঝে, যিনি কিনা বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতার জীবনে প্রথম বসন্ত নিয়ে এসেছিলেন।

বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৩ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
৬ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
৬ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের অন্যতম সফল সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ বাবা-মেয়ের ভূমিকায় সাড়া ফেলেছিলেন ডেভিড হারবার ও মিলি ববি ব্রাউন। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্ট্রেঞ্জার থিংসের পাঁচটি সিজনে তাঁদের অন-স্ক্রিন রসায়নই ছিল সিরিজের অন্যতম আকর্ষণ।
৬ ঘণ্টা আগে