
শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে অভিযোগের অন্ত ছিল না। সিনেমার প্রচার নিয়েও ছিল নানা প্রশ্ন। পোস্টার, টিজার কিংবা গান কোনো কিছুই আসেনি সময়মতো। যার নেতিবাচক প্রভাব পড়েছে সিনেমার ব্যবসায়। তবে শাকিবের কোরবানির ঈদের সিনেমা ‘রকস্টার’-এর প্রচার শুরু হয়েছে বেশ আগে থেকে। মুক্তির তিন সপ্তাহ আগে প্রকাশ পেয়েছে টিজার।
প্রিন্স সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খান নিজেও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন। জানিয়েছিলেন, ভবিষ্যতে খেয়াল রাখবেন ত্রুটি যেন না থাকে। কথা রেখেছেন তিনি। প্রিন্সের ভুল থেকে শিক্ষা নিয়ে রকস্টারের ক্ষেত্রে প্রচারে এগিয়ে আছেন শাকিব খান। শুটিং শুরুর পর থেকেই পুরোদমে চলছে প্রচার।
গত ২৮ মার্চ শাকিবের জন্মদিনে প্রকাশ পায় রকস্টার সিনেমার ফার্স্ট লুক পোস্টার। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খেলার মাঠে শোভা পেয়েছে সেই পোস্টার। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচের সময় বিগ স্ক্রিন ও টিভি পর্দায় প্রচার করা হয়েছে রকস্টারের পোস্টার। ব্যাকগ্রাউন্ডে বেজেছে সিনেমার গানের অংশবিশেষ। অ্যানিমেশন টিজারও বিজ্ঞাপন আকারে বারবার দেখানো হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে।
এবার অফিশিয়াল টিজারে চমকে দিয়েছেন শাকিব। ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, আগুন নামের এক রকস্টারের উত্থান-পতনের গল্প। বিশাল কনসার্ট, হাজারো ভক্তের উচ্ছ্বাস, আন্তর্জাতিক পর্যায়ের জনপ্রিয়তা, ম্যাগাজিনের কাভার স্টোরি, অ্যালবাম ঘিরে দর্শকদের হিড়িক, রকস্টার আগুনকে ঘিরে সবার উন্মাদনা। বিপরীত চিত্রও ফুটে উঠেছে কয়েক ঝলকে। দেখা গেছে ড্রাগস, পুলিশি উপস্থিতি, সংবাদ সম্মেলনের চাপ এবং ব্যক্তিগত জীবনের কষ্ট ও একাকিত্বের মুহূর্তও।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রকস্টারের টিজার। শাকিবের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। সবমিলিয়ে বিষয়টি উপভোগ করছেন নির্মাতা আজমান রুশো। তিনি জানালেন, আরও চমক আসছে সামনে। জানা গেছে, ঈদের আগে প্রকাশ পাবে আরও একটি টিজার, দুটি গান ও ট্রেলার।
শাকিব খানের পরিকল্পনায় নির্মিত হচ্ছে রকস্টার। তিনিই এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন পরিচালকের কাছে। শাকিবের ইচ্ছা পূরণেই রকস্টার সিনেমার গল্প লেখা হয়, এমনটাই জানিয়েছেন নির্মাতা। রকস্টার নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে।
রকস্টারে শাকিবের নায়িকা সাবিলা নূর। এটি শাকিব-সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। শাকিবের সঙ্গে আরও দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকে। আরও আছেন সংগীতশিল্পী পান্থ কানাই।
রকস্টার ছাড়াও হাফ ডজনের বেশি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে কোরবানির ঈদে। তবে মেজবাউর রহমানের ‘রইদ’ ছাড়া এখন পর্যন্ত আর কোনো সিনেমার উল্লেখযোগ্য প্রচার চোখে পড়েনি। এ বছরের শুরুতে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের আগে প্রকাশ পেয়েছে ট্রেলার। এসেছে দুটি গান। এ ছাড়া সিনেমাটি নিয়ে কথা বলতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরছে রইদ টিম। এ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

মাকে ভালোবাসতে দিনক্ষণ লাগে না। প্রতিটি মানুষ ভালোবাসে তাঁর মাকে। জীবনের কর্মব্যস্ততায় হয়তো মুখ ফুটে বলা হয় না সে কথা। যখন বিশেষ কোনো দিন সামনে এসে দাঁড়ায়, মায়ের জন্য আকুল হয়ে ওঠে প্রাণ। আজ বিশ্ব মা দিবসে তারকারাও বললেন মায়ের কথা। স্মৃতিতে আর ভালোবাসায় আবেগতাড়িত হলেন মায়ের কথা বলে।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা ও কারা সংস্কার নিয়ে কাজ করছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম কারদাশিয়ান। নানা কার্যক্রমের মাধ্যমে কারাবন্দীদের মানবিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এবার মা দিবস উপলক্ষে একটি মানবিক উদ্যোগ নিয়েছেন কিম।
৫ ঘণ্টা আগে
১৪ মে সিনেমাওয়ালার ফেসবুক পেজে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। গতকাল ঢাকার একটি ক্লাবে অনুষ্ঠিত হলো সিরিজটির ভার্টিক্যাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন সিরিজের অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ আমন্ত্রিত অতিথিরা।
৫ ঘণ্টা আগে
ভারতে ঘটে যাওয়া আর্থিক প্রতারণার বিভিন্ন ঘটনা নিয়ে একাধিক ওয়েব সিরিজ তৈরি হয়েছে গত কয়েক বছরে। সেই তালিকায় নতুন সংযোজন ‘মটকা কিং’। পরিচালনা করেছেন নাগরাজ মানজুলে, যিনি এর আগে ‘সাইরাত’ সিনেমা বানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন।
৫ ঘণ্টা আগে