
২০ অক্টোবর নাট্যদল থিয়েটার ফ্যাক্টরির প্রতিষ্ঠাবার্ষিকী। ২২ অক্টোবর কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী। তাই ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ‘জীবনানন্দ দাশ স্মরণোৎসব ও থিয়েটার ফ্যাক্টরির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী’ শিরোনামে পাঁচ দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে থিয়েটার ফ্যাক্টরি।
১৮ অক্টোবর সন্ধ্যায় মহিলা সমিতিতে ‘কমলা রঙের বোধ’ নাটকের প্রদর্শনী দিয়ে শুরু হবে আয়োজন। কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে রচিত নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু। এ বছরের মে মাসে উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল নাটকটির।
১৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় থিয়েটার ফ্যাক্টরির মহড়াকক্ষে অনুষ্ঠিত হবে আড্ডা অনুষ্ঠান ‘আমাদের জীবনানন্দ’। ২০ অক্টোবর একই স্থান ও সময়ে থিয়েটার ফ্যাক্টরি উদ্যাপন করবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। ২১ ও ২২ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে কমলা রঙের বোধ নাটকের আরও দুটি প্রদর্শনী।
পাঁচ দিনব্যাপী এই আয়োজন নিয়ে অলোক বসু বলেন, ‘জীবনানন্দ দাশের স্মরণে তাঁকে নিয়ে নির্মিত কমলা রঙের বোধ নাটকের তিনটি প্রদর্শনী করব। ১৯ তারিখ “আমাদের জীবনানন্দ” শীর্ষক অনুষ্ঠানে কবিকে নিয়ে কথা বলবেন অতিথিরা। মূলত নাটকের মানুষেরা তাঁদের দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনানন্দ দাশকে বর্ণনা করবেন। কবিতা আবৃত্তি হবে। এ ছাড়া কমলা রঙের বোধ নাটকের প্রতিটি প্রদর্শনীতে খ্যাতিমান ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে। প্রদর্শনী শেষে জীবনানন্দ দাশকে নিয়ে কথা বলবেন তাঁরা। ২০ অক্টোবর থিয়েটার ফ্যাক্টরির প্রতিষ্ঠাবার্ষিকীতে থিয়েটার আড্ডার আয়োজন করা হচ্ছে। সেখানে দলের সবাই থাকবেন। থাকবেন বিভিন্ন নাট্যদলের সদস্যরাও।’
২০১৭ সালে যাত্রা শুরু করে থিয়েটার ফ্যাক্টরি। ৮ বছরে দলটি মঞ্চে এনেছে পাঁচটি নাটক। থিয়েটার ফ্যাক্টরির এই যাত্রা নিয়ে অলোক বসু বলেন, ‘থিয়েটার ফ্যাক্টরি প্রতিষ্ঠার সময় আমাদের উদ্দেশ্য ছিল ভালো কিছু নাটক করা। কেবল নাটকের প্রদর্শনীই করে যাব, এমন ধারণায় আটকে না থেকে এমন কিছু করতে চেয়েছি যেটা উদাহরণ হয়ে থাকবে, দর্শকের মনে রয়ে যাবে। তাই প্রথম নাটক মঞ্চে আনতে সময় লেগেছিল দেড় বছর। প্রথম নাটকেই যে সাড়া পেয়েছিলাম, তাতে আমাদের সাহস ও ইচ্ছা আরও বেড়ে যায়। এর পর থেকে আমরা নানামুখী কর্মসূচি, আয়োজন নিয়ে এগিয়ে যাচ্ছি।’

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৭ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৭ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৮ ঘণ্টা আগে