
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ১৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। এই চলচ্চিত্র উৎসবের ‘ভিশন এশিয়ার’ শাখায় প্রতিযোগী চলচ্চিত্রসমূহের মধ্য থেকে কুরাককে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল পদকের জন্য নির্বাচন করা হয়।
সামাজিক ন্যায়বিচার, বাক্ ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে সংগ্রামের বিষয়বস্তুর বিবেচনায় এ বছর থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়। ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এ পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কারের অর্থমূল্য দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ১ লাখ ওন।
ফিল্মটি শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারীবিক্ষোভের দৃশ্য দিয়ে, যেখানে পুরুষদের হামলা ও পুলিশের গ্রেপ্তারে সমাবেশ ভেঙে যায়। এখান থেকে কাহিনি প্রবাহিত হয় দুই তরুণী—গোপনে ওয়েবক্যাম মডেল মিরিম ও সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে। তাদের গল্পের সঙ্গে মিশে যায় নারীর অধিকার আন্দোলন, প্রদর্শনী ও পারফরম্যান্স আর্টের আর্কাইভ ফুটেজ, যা বর্তমান বাস্তবতার প্রেক্ষাপট তৈরি করে। নামের মতোই—‘কুরাক’ (কিরগিজ ভাষায় প্যাচওয়ার্ক)—ফিল্মটি দেখায় কীভাবে ভিন্ন ভিন্ন নারীর কণ্ঠস্বর একত্রে মিলে নিপীড়নের প্রাচীর ভেদ করে গড়ে তোলে বুলন্দ আওয়াজ।

টালিউড অভিনেতা জিৎকে নিয়ে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। ২০২৪ সালে জিতের জন্মদিনে এই সিনেমার খবরে সিলমোহর দেন ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে। ঘোষণার দুই বছর হতে চললেও মিলছিল না কোনো আপডেট। মাঝে নির্মাতা রাফী জানিয়েছিলেন, বড় আয়োজনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা...
৪২ মিনিট আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
২০২৪ সালে মঞ্চে এসেছিল স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ নাট্যদলের নাটক ‘তবুও জেগে উঠি’। এবার ঢাকার বাইরে যাত্রা শুরু করছে নাট্য প্রযোজনাটি। মোহসিনা আক্তার নির্দেশিত নাটকটি চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে মঞ্চস্থ হবে।
২ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
১ দিন আগে