
গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের নতুন গান ‘ফেরিওয়ালা’। এটি অ্যাশেজের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র। অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান জানালেন ফেরিওয়ালা গানের পেছনে রয়েছে এক দশকের দীর্ঘ ইতিহাস। অনেক পাওয়া না পাওয়ার স্মৃতি।
২০১৬ সালের সেপ্টেম্বরে ফেসবুকে দুটি লাইন শেয়ার করেছিলেন জুনায়েদ ইভান—‘ময়লা জমে গেছে শেষ লাইনে, তোমার চোখ অন্যভাবে জ্বলছে।’ সেটি ছিল কেবল আভাস। এরপর ২০১৯ সালে গানটির ডেমো প্রকাশ করা হয় ইউটিউবে। সময় পেরিয়েছে, বেড়েছে ভক্তদের কৌতূহল, কিন্তু পূর্ণাঙ্গ গান আর আসেনি। গানটির অপেক্ষায় এক দশকে ইউটিউবের মন্তব্যের ঘরে জমেছে সাত শতাধিক মন্তব্য, যার প্রায় প্রতিটির মূল সুর অপেক্ষা। প্রতি মাসেই কেউ না কেউ গানটির খবর নিয়েছে। অবশেষে ফেরিওয়ালা প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়েছে অ্যাশেজ ভক্তদের সেই অপেক্ষা।
জুনায়েদ ইভান বলেন, ‘সে অনেক আগের কথা। ১০ বছরের বেশি হবে গানটি তৈরি করেছিলাম। তখন বুঝিনি রিলিজ করতে এত সময় লাগবে। ২০১৬ সালে ফেসবুকে দুই লাইন প্রকাশের পর থেকে রিলিজ অবধি আপডেট জানতে চেয়েছেন শ্রোতারা। ইউটিউব ও ফেসবুকে জমা হয়েছে হাজারের বেশি মন্তব্য, যা আমাদের আপ্লুত করেছে। অবশেষে গানটি রিলিজ দিতে পারছি। ভালো লাগছে।’
অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপ—জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কি-বোর্ড) এবং তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। সেখানে ব্যাচেলর পয়েন্ট টিমের সঙ্গে যুক্ত হলেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপটার ১২-তে সারপ্রাইজ তাঁকে দেখা যাবে।
৬ ঘণ্টা আগে
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী তথা আম আদমি পার্টির (আপ) একসময়ের দাপুটে নেতা রাঘব চাড্ডার আকস্মিক দলবদল নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন নভজোত কৌর সিধু। প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজোত সিং সিধুর স্ত্রীর দাবি, শ্যালিকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রভাবেই নাকি পদ্মশিবিরে যোগ দিয়েছেন রাঘব।
৬ ঘণ্টা আগে
প্রতিবছর ঈদের সময় নাটক বা টেলিফিল্ম নিয়ে আসেন নির্মাতা আরিফ খান। সেই নাটক-টেলিফিল্মে থাকে তারকার সমাবেশ। গত বছর তিনি যখন নাটক বানাচ্ছিলেন, তখন অভিনেতা আফজাল হোসেন তাঁর এক ইচ্ছার কথা জানিয়েছিলেন। নির্মাতাকে বলেছিলেন, ‘আমাকে নিয়ে তো অনেক নাটক করেছ। দেখো ফেরদৌসী মজুমদার ও আমাকে নিয়ে কিছু করা যায় কি না।
৮ ঘণ্টা আগে
গত বছর রোমান্টিক কমেডি ঘরানায় গিয়াস উদ্দিন সেলিম বানিয়েছিলেন ফ্ল্যাশ ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’। এক বছরের মাথায় আবারও ফ্ল্যাশ ফিকশন নিয়ে ফিরছেন এই নির্মাতা। নাম ‘পথের প্যাঁচাল’। ৬ মে রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি।
৯ ঘণ্টা আগে