
মুক্তির পরপরই দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছিলেন প্রযোজক রানা সরকার। এ নিয়ে ফেসবুকে পোস্ট করে প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। এবার ধূমকেতু বাংলাদেশের হলে মুক্তি দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন প্রযোজক।
গতকাল পশ্চিমবঙ্গের বাংলাদেশ উপহাইকমিশনে ধূমকেতু মুক্তির আবেদনপত্র জমা দেওয়ার পর স্থানীয় সংবাদমাধ্যমে রানা সরকার বলেন, ‘বাংলাদেশে দেব-শুভশ্রীর অসংখ্য ভক্ত রয়েছেন। তাঁরা অনুরোধ করেছেন ধূমকেতু সেখানে রিলিজের জন্য। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এ নিয়ে আবেদন আগেই জানিয়েছিলাম। এরপর বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে উপহাইকমিশনারের সঙ্গে যোগাযোগ হয়। আমাদের দেখা হয় এবং তারপর শুরু হয় যাবতীয় প্রক্রিয়া। উপহাইকমিশনের ফার্স্ট সেক্রেটারির কাছে আবেদন জমা দিলাম।’
কবে নাগাদ ধূমকেতু বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে তা নিয়ে সঠিক জবাব দিতে পারেননি রানা সরকার। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে বলে (হাইকমিশন থেকে) জানানো হয়েছে। দুই দেশের মধ্যে বেশ কিছু আইনি বিষয় থাকে। তার প্রক্রিয়াকরণ শুরু করা হবে খুব তাড়াতাড়ি এবং জানানো হবে যে, ধূমকেতু বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে কি না।’
২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে বাংলাদেশের হলে শুরু হয়েছিল ভারতীয় সিনেমার মুক্তির যাত্রা। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ মুক্তি পায় ৯টি ভারতীয় সিনেমা। তবে গত বছর আগস্টে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পাল্টে যায় দৃশ্যপট। দুই দেশের সম্পর্কের অবনতির প্রভাব পড়ে সিনেমা আদান-প্রদানেও। এই সময়ে মাত্র একটি ভারতীয় সিনেমা দেখা গেছে বাংলাদেশের হলে। গত বছর ১ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। ধূমকেতু দিয়ে সেই বিরতি ভাঙবে কি না তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
২০১৩ সালের পর ধূমকেতু দিয়ে আবার পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে সিনেমাটি। ১৪ আগস্ট মুক্তির পর টালিউড বক্স অফিসে ঝড় তোলা সিনেমাটি প্রথম দুই সপ্তাহ শেষে আয় করেছে ২১ কোটি রুপির বেশি। ধূমকেতু পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। রানা সরকারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন দেব।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
৯ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
৯ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
৯ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১৯ ঘণ্টা আগে