জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত যেসব শিক্ষার্থী ঈদে ঢাকায় অবস্থান করবে, তাঁদের জন্য আপ্যায়নের আয়োজন হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। ঈদুল আজহার দিন পাঁচটি খাসি দিয়ে আপ্যায়ন করা হবে। এর সঙ্গে পোলাও, কোর্মাও থাকবে।
আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
প্রথমবারের মতো ঈদে আপ্যায়নের প্রসঙ্গে প্রক্টর জাহাঙ্গীর বলেন, ‘উপাচার্যের নির্দেশে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কারণে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য পাঁচটি খাসি ক্রয় করা হবে। ঈদের দিন খাসির মাংসের সঙ্গে পোলাও, কোর্মাসহ নানাপদ থাকবে। মূলত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই প্রথমবারের মতো এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অনেক কর্মচারীরাও থাকেন ঢাকায়। সব মিলিয়ে আমরা ঈদের দিন দুপুরে ৩০০-৩৫০ জনের জন্য খাবারের আয়োজন করব।’
প্রক্টর জাহাঙ্গীর আরও বলেন, ‘মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও দুপুরের খাবারের এ আয়োজন থাকবে।’
এ বিষয়ে উপাচার্য সাদেকা হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রী আবাসিক হলে কিছু শিক্ষার্থী থাকে, মেসে যারা থাকে ঈদে তাঁদের যেন মন খারাপ না হয়, সে জন্য আনন্দ ভাগাভাগি করতে আপ্যায়নের উদ্যোগ নিয়েছি।’

বার কাউন্সিল পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের এই সময়ে কীভাবে নিজেকে সেরা ছন্দে রাখবেন, নিজের অভিজ্ঞতার আলোকে সে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন খান। তাঁর অভিজ্ঞতালব্ধ পরামর্শ শুনেছেন শাহ বিলিয়া জুলফিকার।
১ দিন আগে
মালয়েশিয়া সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৬-২৭ এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে...
১ দিন আগে
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও ভারতের পাঞ্জাবের চিতকারা ইউনিভার্সিটি রাজপুরার মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ভারতের পাঞ্জাবের রাজপুরায় অবস্থিত চিতকারা ইউনিভার্সিটির চ্যান্সেলরস সেক্রেটারিয়েটে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়...
১ দিন আগে
সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন মাদ্রাসার ১১৪ জন, কলেজ পর্যায়ের ২৪ জন এবং কারিগরি পর্যায়ের ৩ জন শিক্ষক।
২ দিন আগে