
বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইনের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম হলো ফিলিপ সি জেসআপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা। ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ) এই প্রতিযোগিতার আয়োজন করে। এ বছর জেসআপ মুট কোর্ট প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে বেসরকারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের তিন শিক্ষার্থী। তাঁরা হলেন মো. ইজাজ খান, শরিফ গাজী ও মো. মাহবুবুর রহমান সোহাগ।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এই তিন শিক্ষার্থী বাংলাদেশ জেসআপ মুট কোর্ট প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নেন। তাঁরা সামগ্রিক মেমোরিয়াল সাবমিশনে তৃতীয়, রেসপন্ডেন্ট মেমোরিয়ালে তৃতীয় এবং আবেদনকারী মেমোরিয়ালে পঞ্চম স্থান অর্জন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাঁদের শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে তাঁদের কোচ প্রভাষক সালসাবিল চৌধুরী, যিনি নিজেও একজন সাবেক জেসআপ চ্যাম্পিয়ন এবং ২০২১ সালের পঞ্চম বাংলাদেশ বাছাই পর্বের সেরা মুটার ছিলেন। তাঁর দক্ষ নির্দেশনায় শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জন করেছেন।
এ ছাড়া বিভাগীয় প্রধান মো. দিদারুল ইসলাম ভূঁইয়ার সহযোগিতা শিক্ষার্থীদের এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর প্রেরণা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
চলতি বছরের ৬-৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জেসআপ মুট কোর্ট বাংলাদেশ নবম বাছাই পর্ব। এতে দেশের ৪৪টি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক গুডমুন্ডুর এইরিকসন ও ব্যারিস্টার সারা হোসেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে