টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আন্তর্জাতিকভিত্তিক সংস্থা দক্ষিণ কোরিয়ার ডায়জায়নের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।
ডায়জায়ন কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধিত এবং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের (আইইউসিএন) সদস্য। সমঝোতা স্মারক সইয়ের ফলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ এবং পানির মতো সম্পদগুলো সাশ্রয়, সংরক্ষণ, পুনরায় ব্যবহার উপযোগী করার বিষয়ে সহায়তা করবে কোরিয়ান সংস্থা। পাশাপাশি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আরও পরিবেশবান্ধব এবং টেকসই করার জন্য কী ধরনের উদ্যোগ নিতে হবে সেসব খুঁজে বের করবে। আগামী দুই বছরে ডায়জায়ন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বে এই কাজগুলো করবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম আশিক মোসাদ্দিক এবং ডায়জায়নের ভাইস-প্রেসিডেন্ট জায়েগুন কিম নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এ সময়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন এবং সহযোগী অধ্যাপক মাহিন ইসলামসহ শিক্ষকেরা এবং ডায়জায়নের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি...
৮ ঘণ্টা আগে
তাইওয়ানে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘চুং হুয়া রোটারি এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭’-এর আবেদন চলছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে তাইওয়ানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।
২ দিন আগে
ক্যারিয়ার কখনো থেমে যায় না। এটাকে বন্ধ করা যাবে না। তোমাদের শুধু এগিয়ে যেতে হবে—সব সময় সামনে এগিয়ে যেতে হবে। থেমে থাকা যাবে না, চলতে হবে। নিজের শিক্ষাজীবন ও পেশা পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, তিনি কেমিস্ট্রিতে পড়াশোনা করলেও পরে এমবিএ করেছেন।
২ দিন আগে
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এমএ ইন ইংলিশ লিটারেচার’ এবং ‘এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)’ প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।
৩ দিন আগে