গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

শিক্ষার্থীদের হাতে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন বই বা ক্রেস্ট তুলে দিলেও এবার ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে ‘পাঠকবন্ধু’র গাংনী উপজেলা শাখা। শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়নের লক্ষ্যে তাদের মাঝে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন মজিদ।
শনিবার সকালে গাংনীর সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর হাতে কোরআন মজিদ তুলে দেন ‘পাঠকবন্ধু’র সদস্যরা।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী আল কাসাভ বলে, ‘পাঠকবন্ধুর এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। কোরআন মজিদ উপহার দেওয়া খুবই পছন্দনীয় কাজ। ইসলামের জ্ঞান মানুষের মধ্যে প্রবেশ করলে মাদকমুক্ত সমাজ গড়া সহজ হবে।’

দশম শ্রেণির ছাত্রী নুসাইবা মাইশা বলে, ‘বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু এত সুন্দর ও অর্থবহ উপহার আগে কখনো পাইনি। কোরআন এমন একটি গ্রন্থ, যা বুঝে পড়লে নিজের, পরিবার ও সমাজের কল্যাণে ব্যবহার করা যায়। ইসলামি জ্ঞান হৃদয়ে ধারণ করলে মানুষ নেশা থেকে দূরে থাকবে এবং আল্লাহর ভয়ে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবে।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ রেজাউল হক বলেন, ‘এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই বিরল। কোরআন উপহার দেওয়ার মতো মহৎ উদ্যোগের জন্য “পাঠকবন্ধু”কে ধন্যবাদ জানাই। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই।’
প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘জীবনে বহু অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ দেখেছি, কিন্তু এত মূল্যবান ও অর্থবহ উপহার খুব কমই দেখা যায়। কোরআন মজিদ মানুষের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় একটি গ্রন্থ। যাঁরা এই মহৎ উদ্যোগ নিয়েছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘যদি কেউ ইসলামি জ্ঞান হৃদয়ে ধারণ করে, তাহলে সে কখনোই কারও ক্ষতি করবে না, মাদকাসক্ত হবে না, বরং প্রতিটি ক্ষেত্রে ভালো কাজের চেষ্টা করবে। আমাদের সকলের উচিত কোরআন বুঝে পড়া এবং তা বাস্তবজীবনে প্রয়োগ করা।’

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১ দিন আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
২ দিন আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
২ দিন আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
৩ দিন আগে