বাংলার প্রাচীন নিদর্শন পুণ্ড্রনগর বা মহাস্থানগড়ের ইতিহাস জড়ানো বগুড়া জেলা। এ জেলায় সুপরিচিত ও বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ। কলেজটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে কামারগাড়ীতে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা ১০ কলেজের মধ্যে এই কলেজ অন্যতম।
আজিজুল হক কলেজটি পড়াশোনায় এগিয়ে থাকলেও বর্তমানে শিক্ষার্থীদের জন্য অনেকটাই অনিরাপদ হয়ে উঠছে। এর অন্যতম কারণ এটির এক পাশে ভাঙা প্রাচীর থাকলেও অন্য পাশগুলোয় কোনো সীমানাপ্রাচীর নেই। আর এই সুযোগে বহিরাগত লোকজন অবাধে ঢুকছে ক্যাম্পাসে। একের পর এক অধ্যক্ষ আসেন, চলে যান কিন্তু সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেন না কেউই। এ কারণে অনেক শিক্ষার্থীকে হয়রানির শিকার হতে হয়।
সন্ধ্যা হলেই ক্যাম্পাসে ছিনতাইকারীদের আনাগোনা বাড়ে। অনেক শিক্ষার্থী ছিনতাইয়ের কবলে পড়েন। এই অবস্থায়, কলেজ কর্তৃপক্ষের প্রতি আবেদন, ক্যাম্পাসের সীমানাপ্রাচীর অতিসত্বর নির্মাণ করার ব্যবস্থা করা হোক। সব শিক্ষার্থীর পরিচয়পত্র প্রদর্শন করে কলেজে প্রবেশ করার নিয়ম চালু করা খুবই জরুরি। সেই সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের নিয়মিত মনিটরিং করা দরকার। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি।
নাজমুল হাসান আনান, শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ

নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
১ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের আকৃষ্ট করতে ১০ কোটি ডলারের বৃত্তি কর্মসূচি চালু করেছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ উদ্যোগের মাধ্যমে কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী গবেষকদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।
২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ বুধবার সকালে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
১৬ ঘণ্টা আগে