
চাকসু নির্বাচনে ভোটের ধীরগতি ও কালি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. ইব্রাহীম হোসেন রনি। আজ ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘আমরা কয়েকটি জায়গায় শুনেছি, ভোটের ধীর গতি। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাব, যেহেতু ভোটার সংখ্যা অনেক বেশি, ২৮ হাজার ভোটার, তো অবশ্যই প্রধান নির্বাচনার কমিশনার স্যারসহ যাঁরাই দায়িত্বে আছেন, তাঁরা বিষয়টা দেখবেন।’
ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে এ রকম যেন না হয় যে আমাদের কোনো ভাইবোন ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেননি। এটা হলে আমাদের আসলে কষ্ট থেকে যাবে। এ জন্য আমরা আহ্বান জানাব, ভোটের গতি কীভাবে বৃদ্ধি করা যায়, এটা নিয়ে কাজ করার।’
ভোটের কালি নিয়ে সাংবাদিকদের কাছে ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আমি মাত্র ভোট দিয়ে বের হয়ে আসলাম। আমি মুছতেছি আপনাদের সামনেই। কালিটি মুছে যাচ্ছে।’
আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেন ইব্রাহীম হোসেন রনি। তিনি বলেন, ‘আমি সোহরাওয়ার্দী হলের একজন ভোটার এবং প্রার্থীও। ভোটের পরিবেশ খুব ভালো মনে হয়েছে। আমার মনে হয়, ভোট গ্রহণের সিস্টেম সবকিছু মিলিয়ে ভালো ছিল। আমরা বলেছিলাম, শিক্ষার্থী ভাইবোনেরা যদি নিরাপদে ক্যাম্পাসে আসতে পারে, এই যাতায়াতটা যদি সহজ হয়, সকলেই ভোটকেন্দ্রে আসবে বলে আমি মনে করি।’

ববি হাজ্জাজ বলেছেন, একজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম কিংবা অন্য কোনো ধারায় পড়ুক তার মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড থাকা জরুরি। ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকবে। তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়।
২ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের প্রস্তুতি চলছে পুরোদমে। হাতে আর বেশি সময় নেই। আগামী দু-তিন মাসের মধ্যে অনেকের সামনে খুলে যাবে কাঙ্ক্ষিত মেডিকেল কলেজের দরজা। এই অল্প সময়ে শুধু পড়লেই হবে না, প্রয়োজন সঠিক পরিকল্পনা, কৌশলী প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন।
১১ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দু-তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
১৬ ঘণ্টা আগে
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। সভায় ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
১ দিন আগে