
পয়লা বৈশাখে নতুন বছরকে স্বাগত জানাতে অনুষ্ঠিত হয় বর্ষবরণ উৎসব। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার নানা আয়োজন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। এই আয়োজন প্রতিটি বছর ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামের নানা প্রান্তে। পয়লা বৈশাখ এখন বাঙালির সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
বৈশাখ উদ্যাপনকে রঙিন করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জমে ওঠে বর্ষবরণের প্রস্তুতি। পয়লা বৈশাখের উৎসবের রূপ ফুটিয়ে তুলতে শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিফসহ বিভিন্ন কাঠামো। শিক্ষার্থীরা তৈরি করছেন রাজা-রানির মুখোশ, প্যাঁচা, জাতীয় পশু বাঘ, ইলিশ, পাখি ও ফুলের রঙিন অবয়ব।
শিক্ষার্থীরা জানান, এসব তৈরিতে ব্যবহৃত হচ্ছে বাঁশ, কাঠ ও কাগজ। এর মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি তুলে ধরা হবে গ্রামবাংলার চিরায়ত সংস্কৃতি। উঠে আসবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবিও।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে শোভাযাত্রার নাম পরিবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগের নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ পরিবর্তন করে নতুন করে রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম জানান, এটি আসলে নাম পরিবর্তন নয়, বরং নামের পুনরুদ্ধার।
১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বর্ষবরণ উৎসব শুরু হয়। পরে ১৯৯৫ সালে এর নামকরণ হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। এবার নতুন করে দেওয়া হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নাম। অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ‘১৯৮৯ সালে যখন এই চর্চা শুরু হয়, আমরা তখন এখানকার ছাত্র ছিলাম। পরে এটি ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত হয়।’
প্রস্তুতির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৪ এপ্রিল শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজন স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, শোভাযাত্রা উপলক্ষে তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফে আগুন লেগে যাওয়ার অনাকাঙ্ক্ষিত এই ঘটনা আয়োজনকে কোনোভাবে প্রভাবিত করবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বর্ষবরণের প্রস্তুতি চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সীমিত পরিসরে নববর্ষ উদ্যাপন করা হবে।
নববর্ষ উদ্যাপন প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আলী বলেন, ‘রাবিতে সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হবে। এই আয়োজনে থাকবে আনন্দ শোভাযাত্রা এবং চারুকলার শিক্ষার্থীদের নিজস্ব কিছু পরিবেশনা। এর জন্য আমাদের প্রস্তুতি চলছে। শিক্ষার্থীরাই এই আয়োজন সফল করতে নিরলস কাজ করছেন।’

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যয় সংকোচন এবং শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়ানোর লক্ষ্যে আপত্কালীন অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখা হয়েছিল। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে...
১১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে ‘নারী নিরাপত্তা মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্মের ব্যানারে মৌন মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন নারী শিক্ষার্থীরা। তাঁরা প্রশাসনের ভূমিকার সমালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
১১ ঘণ্টা আগে
আন্তবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ‘রানার আপ’ শিরোপা ধরিয়ে ‘চ্যাম্পিয়ন’ শিরোপা অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার–আপ অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...
১১ ঘণ্টা আগে
শিক্ষার্থীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পরিবারের কাছে ফিরতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করে আসছে।
১৩ ঘণ্টা আগে